Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের মৃ*ত্যু:তদন্তে পুলিশ
  • সুনামগঞ্জের জামালগঞ্জের রাধানগর গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই
  • খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫
  • নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন
  • উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে
  • হেফাজতের ব্যানারে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
  • গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি সড়ক খানা-খন্দরে ভরে গেছে, পথচারীদের চরম দুর্ভোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, September 6
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | নলডাঙ্গা থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ: ধর্ষণ-হত্যার হুমকি ও কুৎসা রটানোর পাল্টা অভিযোগ

নলডাঙ্গা থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ: ধর্ষণ-হত্যার হুমকি ও কুৎসা রটানোর পাল্টা অভিযোগ

By দৈনিক নবদিগন্ত05/07/2026 রাজশাহী No Comments2 Mins Read
নলডাঙ্গা থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ: ধর্ষণ-হত্যার হুমকি ও কুৎসা রটানোর পাল্টা অভিযোগ
নলডাঙ্গা থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ: ধর্ষণ-হত্যার হুমকি ও কুৎসা রটানোর পাল্টা অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

‎নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় দুই প্রতিবেশীর মধ্যে চরম উত্তেজনা ও গুরুতর অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। এক পক্ষ স্ত্রীর ওপর ধর্ষন ও স্বামীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ,  অপর পক্ষ  মিথ্যা অপবাদ ও সামাজিক মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা দাবি করে থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎গত ০২ জুলাই ২০২৬ তারিখে নলডাঙ্গা থানায় দায়েরকৃত একটি লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায়, নলডাঙ্গা গাংপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে মো. রবিউল ইসলাম (৩৫) একই এলাকার মৃত আকবর আলী সরকারের ছেলে মো. বাবর আলী বাচ্চু (৪৫)-এর বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন।
‎
‎অভিযোগে রবিউল ইসলাম উল্লেখ করেন, তার স্ত্রী মোছাঃ রাখি খাতুনের সাথে তার পারিবারিক বাগবিতণ্ডা হলে বিবাদী বাবর আলী বাচ্চু তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে এ বিষয়ে জানতে চাইলে, বিবাদী বাচ্চু দেশীয় অস্ত্র উঁচিয়ে রবিউলকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিয়ে প্রাণ নাশের হুমকি দেন। এই ঘটনার সাক্ষী হিসেবে তিনি সৌমিক, সৌকত ও রিয়াদের নাম উল্লেখ করেন।
‎
‎এদিকে এই অভিযোগের সম্পূর্ণ বিরোধিতা করে আজ ০৪ জুলাই ২০২৬ তারিখে নলডাঙ্গা থানায় একটি পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেন মো. বাবর আলী বাচ্চু।
‎
‎তিনি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে মানহানি ও হুমকির অভিযোগ এনে উল্লেখ করেন, রবিউল ইসলাম গত কয়েকদিন ধরে এলাকাভেদে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছেন। রবিউল অপপ্রচার করছেন যে বাবর আলী বাচ্চু একজন চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত।
‎
‎বাবর আলী বাচ্চু তার অভিযোগে দাবি করেন, এই সম্পূর্ণ বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আজ ৪ জুলাই সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায়, নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদ মাঠের পাশে এই মিথ্যা অপবাদ ছড়ানোর কারণ জানতে চাইলে, রবিউল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেন।
‎
‎আশ্চর্যের বিষয় হলো, বাবর আলী বাচ্চু তার দায়েরকৃত পাল্টা অভিযোগে, রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ রাখি খাতুনকে, নিজের পক্ষে প্রধান সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া জনি ও সাগর নামের আরও দুজন এই ঘটনার সাক্ষী হয়েছেন।
‎
‎দুইটি অভিযোগ পত্রের বিবরণী থেকেই জানা যায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবগত করে, মীমাংসার চেষ্টার কারণে, থানায় অভিযোগ দায়ের করতে সাময়িক বিলম্ব হয়েছে। বর্তমানে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নলডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ দুটি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধর্ষণ-হত্যা হুমকি

Keep Reading

2 Mins Read

কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের মৃ*ত্যু:তদন্তে পুলিশ

1 Min Read

সুনামগঞ্জের জামালগঞ্জের রাধানগর গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই

2 Mins Read

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের মৃ*ত্যু:তদন্তে পুলিশ

খুলনা 05/09/2026

সুনামগঞ্জের জামালগঞ্জের রাধানগর গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই

05/09/2026

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

05/09/2026

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.