গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নতুন ভবণে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়,সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় বিশেষ অতিথি- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাস এর সভাপতি শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়,…
Author: দৈনিক নবদিগন্ত
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহাম্মদবাদ ইউ পি র আলী রাজাপুর গ্রামের প্রতিবন্ধী এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে চুনারুঘাট খানায় মামলা দায়ের। অভিযুক্ত ধর্ষণকারী একই গ্রামের বাসিন্দা কাউসার মিয়া। ভূক্তভোগী জানান, কাউসার গত ২০/৬/২৬ইং তারিখ রাত প্রায় ২-৩০মিঃ সময় তাহকে জোরপূর্বক ধর্ষণ করে।বিষয়টি তিনি পরদিন স্থানীয় ইউ পি সদস্য এবং স্থানীয়দের অবহিত করেন।এই ঘটনায় তিনি গর্ভবতী বলে জানান। স্থানীয় ইউ পি সদস্য জানান আমি বিষয়টি শোনেছি, স্থানীয়রা জানান অভিযুক্ত কাউসার চোর, লম্পট এবং নারী লোভী। কাউসার মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলিরাজাপুর গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে রিনা বেগমের স্বামী। রিনার সাথেও অবৈধ মেলামেশা করতে গিয়ে স্থানীয়দের…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিক্ষকদের আন্তরিক পরিচর্যা, দিকনির্দেশনা ও উৎসাহ একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। শনিবার (৪ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বাগনবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অভিভাবকেরা তাঁদের সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় শিক্ষকদের হাতে তুলে দেন। তাই শিক্ষাদান কেবল…
রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ মজিদ শেখ (পিতা: আমজাদ আলী, সাং- মথুরাপুর, শ্যামনগর, সাতক্ষীরা) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি কভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় বিশ লক্ষ টাকা। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস দল শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়ন হরিনগর বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সঙ্গবদ্ধ চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মজিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে…
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (পাটুলিপাড়া) যুবলীগের সভাপতি রিপন সরকারকে শুক্রবার সন্ধ্যায় পাটুলিপাড়ায় নবগঠিত বাজার থেকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায় পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে। স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, জেলা পরিষদের জমিতে নতুন বাজার স্থাপনকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরেই রিপন সরকারকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রিপন সরকারকে…
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরে গঙ্গাচড়া উপজেলায় গঙ্গাচড়া সদর ইউনিয়নে (শনিবার ০৪ জুলাই২০২৬ খ্রি) দুপুর ২.০০ ঘটিকায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের পিছনের রাস্তা সংলগ্ন এলাকায় ‘ক’ শ্রেণির মাদক ‘হিরোইন’ সেবন ও সংরক্ষণ করার অপরাধে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এবং ৩৬ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয় এবং সংরক্ষিত মাদক জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হামিদুল ইসলাম জানান জনস্বার্থে এ রকমের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কবি ও গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি অ্যাওয়ার্ড, রত্নগর্ভা মা, গর্বিত আদর্শ পিতা, একান্নবর্তী সুখী পরিবার, সাদা মনের মানুষ, আবৃত্তি, সেরা সংগঠক, অনন্য মানবিক সংগঠন, সেরা গীতিকার ও সুরকার এবং সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এবারের আয়োজনে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর খিরসীন এলাকার কবি, গীতিকার ও সমাজসেবক মো.…
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে চারজনের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগকারী সোহেল রানা জানান, গত ২ জুন তিনি রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বারুইপাড়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আগে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়েছিল এবং আদালত বাদীপক্ষের অনুকূলে রায় দেন বলে অভিযোগকারীর দাবি। তবে প্রতিপক্ষ আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলেও…
এম এইঢ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আড়াইবেকী এলাকার এস্কেন মৃধার বাড়ি থেকে হোগলপাতি খাল পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই (শনিবার) বেলা ১টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা।’ পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ‘ইউনিয়ন বিএনপি’র যুগ্নআহবায়ক শাহিন…
মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার বিতরণীর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী…
