Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | ভাঙ্গুড়া থানা ঘেরাও: বিএনপি নেতার হেফাজতে মুক্তি পেলেন আটক যুবলীগ নেতা

ভাঙ্গুড়া থানা ঘেরাও: বিএনপি নেতার হেফাজতে মুক্তি পেলেন আটক যুবলীগ নেতা

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত04/07/2026 রাজশাহী No Comments2 Mins Read
ভাঙ্গুড়া থানা ঘেরাও: বিএনপি নেতার হেফাজতে মুক্তি পেলেন আটক যুবলীগ নেতা
ভাঙ্গুড়া থানা ঘেরাও: বিএনপি নেতার হেফাজতে মুক্তি পেলেন আটক যুবলীগ নেতা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (পাটুলিপাড়া) যুবলীগের সভাপতি রিপন সরকারকে শুক্রবার সন্ধ্যায় পাটুলিপাড়ায় নবগঠিত বাজার থেকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায় পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, জেলা পরিষদের জমিতে নতুন বাজার স্থাপনকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরেই রিপন সরকারকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিপন সরকারকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার দিকে প্রায় ২০০ গ্রামবাসী তার মুক্তির দাবিতে ভাঙ্গুড়া থানা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় উপস্থিত ছাত্রদলের নেতা ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, “আমাদের বাজারকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছে। তাই আমরা তার মুক্তি দাবি করছি।”

পরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “আপনারা তিন-চারজন থানার ভেতরে আসুন। বসে কথা বলি, আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো যাবে।” এরপর থানার ভেতরে পুলিশ ও গ্রামবাসীর প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে মুচলেকা গ্রহণের মাধ্যমে রিপন সরকারকে মুক্তি দেওয়া হয়। স্থানীয়দের দাবি, পরে তাকে বিএনপির স্থানীয় এক নেতার হেফাজতে দেওয়া হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, “রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক যাচাইয়ে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ঘটনাটি ভাঙ্গুড়া উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিএনপি নেতা ভাঙ্গুড়া যুবলীগ নেতা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.