সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর-খড়মপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে পাথর পরিবহনের সময় বিজিবির টহল দল চারটি পাথরবোঝাই ট্রাক জব্দ করে। তবে ট্রাকগুলো শ্রীপুর বিজিবি ক্যাম্পে নেওয়ার পথে একদল শ্রমিক ও স্থানীয় অবৈধ পাথর ব্যবসায়ীর বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, তারা জব্দ করা ট্রাকগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়, সরকারি কাজে বাধা দেয় এবং বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জব্দ করা ট্রাকগুলো শ্রীপুর বিজিবি ক্যাম্পে নেওয়ার সময় ক্যাম্পসংলগ্ন আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত ৮টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. জাকির শাহ (৪৫), পিতা: মৃত জলিল শাহ, সাং- মেন্দা শাহপাড়া, ভাঙ্গুড়া, পাবনা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণ সহ ১জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি জয়পুরহাট। ৩ জুলাই সকালে উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের পুত্র মামুনুর রশিদ সালুয়ার সীমান্ত দিয়ে ভারতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। জয়পুরহাট ২০ বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে সালুয়ার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণ সহ আসামীকে হাতেনাতে আটক করা হয়। জয়পুরহাট-২০ বর্ডার গার্ড…
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী চলনবিল বর্ষার আগমনে রূপের ডালি সাজিয়ে বসেছে। বিলের বুকে নতুন পানি প্রবেশ করতে না করতেই দেশ-বিদেশের পর্যটক, দর্শনার্থী এবং ভক্ত-আশেকানদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চলনবিলের অন্যতম প্রধান আকর্ষণ—ঐতিহাসিক তিশীখালী পীর ঘাসী দেওয়ান (রহ.)-এর মাজার শরিফ। গত শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় সরেজমিনে মাজার এলাকায় গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। মাজারের ঘাটে সারি সারি বাঁধা রয়েছে প্রায় ৪০ থেকে ৫০টি ছোট-বড় নৌকা ও ট্রলার। মাজার চত্বরে দর্শনার্থীদের তিল ধারণের ঠাঁই নেই। লোকসমাগম বাড়ায় প্রাণ ফিরে এসেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। খাবার, খেলনা ও প্রসাধন সামগ্রীর দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে ভক্তদের…
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিদায়ী সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামকে প্রমোশন জনিত বদলির কারণে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১ জুলাই সন্ধ্যায় উপজেলা সদর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মসজিদ পরিচালনা কমিটির সভা শেষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ এবং কোষাধ্যক্ষ প্রিন্স মাহমুদ সহ কার্যকরী পরিষদের সদস্যরা। বক্তারা বলেন, উপজেলা সদর জামে মসজিদের উন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের আন্তরিক সহযোগিতা ও নেতৃত্ব স্মরণীয় হয়ে…
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আদালতের নির্দেশে মাটির নীচে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ ওয়াশ ও উপকরণ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শাল্লা থানা পুলিশের একটি দল জাতগাজ,উজানগাও গ্রামে কি অভিযান পরিচালনাকালে অধিকাংশ বসতবাড়ির চারপাশে মাটির নীচে বড় বড় ড্রামের মাঝে চোলাই মদের কারখানা পেয়ে তা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্হিতিতে শাল্লা সদরে এগুলো ধবংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান। এছাড়াও…
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক-নির্দেশনায় (৩ জুলাই)থানার অফিসার ফোর্সরা বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন পরোয়ানাভুক্ত ১১ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ১। মোঃ পাভেল মিয়া, পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং-চন্দনা, ২। মোঃ স্বপন মিয়া, পিতা- মৃত আফতাব মিয়া, সাং- নয়ানী, ৩। (সাজা প্রাপ্ত আসামী) মোঃ আব্দুল ছালাম, পিতা- মোঃ আঃ ছত্তার, সাং- নয়ানী, ৪। মোঃ শাহিদ মিয়া, পিতা- মৃত আঃ রাজ্জাক, ৫। শাহিন মিয়া, পিতা- মৃত আঃ মোতালিব, ৬। মোছাঃ জরিনা খাতুন, স্বামী- মোঃ শাহিন মিয়া, সর্ব সাং- গোগাউড়া, ৭। মোঃ মাহিদ মিয়া (২০), ৮। মোঃ আরিফ মিয়া (২২), উভয়…
বাগেরহাট প্রতিনিধিঃ রামপাল উপজেলার কৃষকদের আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকাল ৪টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ কংগ্রেসের আয়োজন করে ‘স্মার্ট ফুড এগ্রিকালচার অ্যান্ড ফুড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এনভায়রনমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক PARTNER প্রকল্প। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন্স ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন। প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন…
এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে এন টিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১ টায় গোপালগঞ্জ পৌর মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনটিভি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ দুই আসনের সাংসদ ডা. কেএম বাবর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবির,প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন,বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও গোপালগঞ্জ সাংবাদিক…
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা। নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করছেন। নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে।…
