Author: দৈনিক নবদিগন্ত

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক-নির্দেশনায় (৩ জুলাই)থানার অফিসার ফোর্সরা বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন পরোয়ানাভুক্ত ১১ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ১। মোঃ পাভেল মিয়া, পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং-চন্দনা, ২। মোঃ স্বপন মিয়া, পিতা- মৃত আফতাব মিয়া, সাং- নয়ানী, ৩। (সাজা প্রাপ্ত আসামী) মোঃ আব্দুল ছালাম, পিতা- মোঃ আঃ ছত্তার, সাং- নয়ানী, ৪। মোঃ শাহিদ মিয়া, পিতা- মৃত আঃ রাজ্জাক, ৫। শাহিন মিয়া, পিতা- মৃত আঃ মোতালিব, ৬। মোছাঃ জরিনা খাতুন, স্বামী- মোঃ শাহিন মিয়া, সর্ব সাং- গোগাউড়া, ৭। মোঃ মাহিদ মিয়া (২০), ৮। মোঃ আরিফ মিয়া (২২), উভয়…

Read More

বাগেরহাট প্রতিনিধিঃ রামপাল উপজেলার কৃষকদের আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকাল ৪টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ কংগ্রেসের আয়োজন করে ‘স্মার্ট ফুড এগ্রিকালচার অ্যান্ড ফুড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এনভায়রনমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক PARTNER প্রকল্প। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন্স ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন। প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন…

Read More

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে এন টিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১ টায় গোপালগঞ্জ পৌর মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনটিভি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ দুই আসনের সাংসদ ডা. কেএম বাবর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবির,প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন,বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও গোপালগঞ্জ সাংবাদিক…

Read More

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা। নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করছেন। নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে।…

Read More

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের দক্ষিণ পাড়ায় হরিসাধন সরদারের বাড়ি থেকে ভেটখালী মন্দির পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার পাশের পুকুরের পাড় ভাঙতে ভাঙতে সড়কটি এখন অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে ভেটখালী গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে কাচারি পুকুর থেকে খাবার ও দৈনন্দিন ব্যবহারের পানি আনতে এই পথই এলাকাবাসীর প্রধান এবং অনেকের জন্য একমাত্র ভরসা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে নারী, শিশু ও বয়স্কদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে…

Read More

এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি সফলতার সঙ্গে ২৩ বছর অতিক্রম করে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে এনটিভি দেশের কোটি কোটি দর্শকের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে এনটিভি দেশের গণমাধ্যমে একটি নির্ভরযোগ্য…

Read More

মালিকুজ্জামান কাকাঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের একটি গ্রাম আটুলিয়া। এই গ্রামটি বর্তমানে মাদক কারবারি ও চাঁদাবাজের কব্জায়। সেখানে সাধারণ মানুষ বর্তমানে ঐ অপকর্মকারীদের কাছে জীম্মি। এই চক্রটির সদস্যরা শুক্রবার ৩জুলাই সকালে গ্রামের নিরীহ চাষী জারাফাতেরর লক্ষ টাকা মূল্যের গরু জোর পূর্বক ধরে নিয়ে গেছে। আব্দুর রহমান নুনুর ছেলে খবিরের নেতৃত্বে লতাসহ ২০/২২ জন গরুটি নিয়ে যায়। চাঁদাবাজদের অত্যাচারে বর্তমানে আনিছ নামে এক যুবক প্রাণ ভয়ে গ্রাম ছাড়া রয়েছে। আগেই চাঁদাবাজদের ভয়ে গ্রামছাড়া হয়েছেন মোমিনুর, আবুল খায়ের, মিন্টুসহ অন্তত ১০ জন। আটলিয়া গ্রামের ওলি মোড়ের ‘লতা’সহ আরো কয়েকজন সন্ত্রাসি খবিরের সাথে মিশে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসের রাজত্ব কায়েম…

Read More

মালিকুজ্জামান কাকাঃ দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমাতে উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানি নির্ভর। এই খাত পুরোপুরি বেসরকারি পর্যায়ে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধিতে দেশের ভোক্তারা এর প্রভাব অনুভব করেছেন। তবে বৈশ্বিক বাজারে মূল্য কমতে শুরু…

Read More

 কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নদীপথে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারী নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়। শুক্রবার (৩ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিওপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং কেরেঙ্গাঘোনা পোস্ট-২ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে…

Read More

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ শুক্রবার ০৩ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত…

Read More