Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | কুমিল্লায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত03/07/2026 চট্টগ্রাম No Comments3 Mins Read
কুমিল্লায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি সফলতার সঙ্গে ২৩ বছর অতিক্রম করে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে এনটিভি দেশের কোটি কোটি দর্শকের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে এনটিভি দেশের গণমাধ্যমে একটি নির্ভরযোগ্য ও পথিকৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান সোহেল, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার।

এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার, কৃষিপদকপ্রাপ্ত সংগঠক মতিন সৈকত এবং ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূঁইয়া।দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, নির্বাহী সদস্য ওমর ফারুক তাপস, দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহজাদা এমরান।

যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আনোয়ার হোসাইন, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, চ্যানেল ওয়ানের কুমিল্লা প্রতিনিধি দিল রুবাইয়াত সুরভী, নয়া দিগন্ত-এর কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, কালবেলা-র কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লার কাগজ-এর উপসম্পাদক জহির শান্ত, সময় টিভির মোজো রিপোর্টার জহিরুল হক বাবু, দৈনিক আমার শহরের বার্তা-র সম্পাদক তৈয়বুর রহমান সোহেল, প্রথম আলোর কুমিল্লা এরিয়া ব্যবস্থাপক জুয়েল রানা এবং আকাশ টিভির চেয়ারম্যান মহিউদ্দিন আকাশ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে এনটিভিকে শুভেচ্ছা জানান গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, চ্যানেল নাইনের কুমিল্লা প্রতিনিধি আহসান হাবিব পাখি, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি এম এইচ মহিউদ্দিন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম হাসান, এশিয়ান টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, সারাবাংলা ডটনেটের কুমিল্লা প্রতিনিধি মো. রাসেল, কালবেলার

সদর দক্ষিণ প্রতিনিধি আবু সালেহ জাফর, নয়া দিগন্ত ডিজিটালের প্রতিনিধি ফাহিম মুনতাসির, আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক ইনকিলাবের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি মো. রাকিব হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. সাফি, তৌহিদ হোসেন ফয়সাল, সাংবাদিক রোখসানা সুখীসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টুর হাতে শুভেচ্ছা স্মারক ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক তুলে দেওয়া হয়।

পরে অতিথিবৃন্দ কেক কেটে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এনটিভি প্রতিষ্ঠাবার্ষিকী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.