🖨️ News Print
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জুলাই) বিকেলে ফয়লা সিএন্ডবি মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা মোংলা মহাসড়ক প্রদক্ষিণ করে।
এর আগে মিছিল পূর্ব সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের রামপাল উপজেলা আহবায়ক মাওঃ জিহাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আঃ হাই । এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াত ইসলামী যুব বিভাগের রামপাল উপজেলা সভাপতি আসাদুজ্জামান, এনসিপি নেতা সিরাজুল ইসলাম, জেলা ছাত্র সমন্বয়ক খালিদুল রহমান নোমান, আল হাফিজ সোহাগ, রেজাউল খান সহ অন্যান্য নেতা-কর্মী বৃন্দ ।
এসময় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

