Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত05/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম, এ মোহাম্মদ হোসাইন , টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন।

গত ২ থেকে ৪ জুলাই কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. এনায়েত করিম। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, সাংবাদিক শামশুল আলম শারেক, নির্বাহী সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে কক্সবাজার জেলার ৯টি উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি এবং প্রায় ৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা এবং পেশাগত নৈতিকতা নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ করলেই দায়িত্ব শেষ হয় না। তথ্যের সত্যতা যাচাই, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং পেশাগত দক্ষতার সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৫০ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও দক্ষ সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মশালা সমাবেশ অনুষ্ঠান সাংবাদিক

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.