Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কিবরিয়া’র উপর হামলা

বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কিবরিয়া’র উপর হামলা

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত05/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কিবরিয়া'র উপর হামলা
বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কিবরিয়া'র উপর হামলা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. গোলাম কিবরিয়ার ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বুড়িচং থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—বুড়িচং এলাকার কথিত মাদক ব্যবসায়ী হালিম মিয়ার ছেলে খোকন মিয়া, দুধ ব্যবসায়ী খসরু এবং লিটন। এছাড়া আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মো. গোলাম কিবরিয়া বুড়িচং প্রেসক্লাবের সদস্য এবং অনলাইন গণমাধ্যম চ্যানেল এইচডি২৪ এর সম্পাদক, বুড়িচং প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর সদস্য।গত ৩০ জুন উপজেলার বারেশ্বর এলাকার কথিত মাদক ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন তিনি। এরই জের ধরে শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে বারেশ্বর চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে। এ সময় সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গালিগালাজ করে এবং শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে বলে অভিযোগ করা হয়েছে।

পরে খোকন, খসরু, লিটনসহ অন্যরা তাঁকে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। হামলার সময় তাঁর পরিহিত শার্ট ছিঁড়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো (Vivo) ব্র্যান্ডের স্মার্টফোন ভাঙচুর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় সাংবাদিক গোলাম কিবরিয়া ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে বুড়িচং থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকবিরোধী সংবাদ প্রকাশ সাংবাদিক হামলা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.