Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, পরিদর্শনে ইউএনও

নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, পরিদর্শনে ইউএনও

By দৈনিক নবদিগন্ত03/07/2026 রাজশাহী No Comments2 Mins Read
নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, পরিদর্শনে ইউএনও
নলডাঙ্গায় একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ড, পরিদর্শনে ইউএনও
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একই রাতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনায় বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ঘটনায় একটি মাইক্রোবাসে পূর্ব বিরধের জেরে দুর্বৃত্তের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৭ মিনিটে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মো. আদম আলীর বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন লাগে। আগুনে চারচালা টিনের ঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গোয়ালঘরে থাকা দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন, এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল, ডাউল, তেলসহ বস্ত্র বিতরণ করা হয়। তিনি বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থ ও ২ থেকে ৩ বান্ডিল ঢেউটিনবিতরণ করা হবে।

এর আগে একই রাতে রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান আল জামানের বাড়ির উঠানে রাখা ব্যক্তিগত মাইক্রোবাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাইক্রোবাসে আগুন দেন। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে মাইক্রোবাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিষয়ে আইনগত সহায়তা নিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নূরে আলম জানিয়েছে, বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। একই ইউনিয়নে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান আল জামানের বাড়ির উঠানে রাখা ব্যক্তিগত মাইক্রোবাসে দূর্বৃত্তের দেয়া আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, উভয় ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ড ইউএনও

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.