সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ
কানাইঘাট (সিলেট), ২ জুলাই ২০২৬: সিলেটের কানাইঘাট উপজেলার চারখাই এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।চারখাইয়ে বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত কয়েকজন
বৃহস্পতিবার (২ জুলাই) এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলাচল ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

