শাহাদাত হোসেন রাসেলনোয়াখালী প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বসুরহাট পৌরসভার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা মাওলানা মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী হোসেন সজীব, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, বসুরহাট…
Author: দৈনিক নবদিগন্ত
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনস্টেবল পদ থেকে এটিএসআই (Assistant Town Sub-Inspector) পদে পদোন্নতি পাওয়া প্রসেনজিৎ বাড়ৈ-এর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত…
আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম : সমগ্র বিশ্বে নারীর প্রতি সহিংসতার চিত্রটি ভয়ংকর। বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, গত কয়েক বছর এর পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, দক্ষিন এশিয়ার দেশগুলোতে নারীর প্রতি সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে। একই সাথে সামাজিক ভাবে নারীকে বিভিন্ন জায়গায় হেনস্তা হতে দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি, নারী নির্যাতনের ঘটনাগুলোর তদন্তে সরকারের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানসিকতা বিবেচনায় আনলে এই আশংকা আরও বৃদ্ধি পায়। … “তেহলেকা” পত্রিকার করা একটি গোপন তদন্ত প্রতিবেদন অভিযানে বের হয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে সংগঠনের নেতারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে পেশার মানোন্নয়ন সম্ভব। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানোর জন্য টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে খুলনার গণমাধ্যম অঙ্গন আরও শক্তিশালী হবে।
আখতারুজ্জামান মিলনরংপুর বিভাগীয় ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নির্দেশনায় এবং গঙ্গাচড়া মডেল থানার সার্বিক সহযোগিতায় বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম। এ সময় সিভিল পুলিশের সহযোগিতায় লিখন (২৮) ও কারিমুল (৪০) নামের দুই ব্যক্তিকে মাদক সেবন ও সংরক্ষণের সময় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম…
সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টারমোঃ নোমান হাসান খাঁন: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে রজনীগঞ্জ টানাখালী বাজারের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি দোকানে। এতে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জ্বালানি তেলে পরিমাণে কম দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১ মে) জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকার মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা সরাসরি ভোক্তা প্রতারণা। অভিযানে আরও বেশ…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের সংযোগ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে চলমান এই ভাঙন ঠেকাতে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। এতে শত শত নারী-পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়, যারা তাদের বিদ্যালয় রক্ষার দাবিতে সরব হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের চোখেমুখে ছিল স্পষ্ট উদ্বেগ। পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তার আবেগভরা কণ্ঠে বলে, “আমাদের স্কুল নদীতে চলে গেলে আমরা কোথায় পড়ব?” একই সুরে সহপাঠী রাব্বি জানায়, “আমরা আমাদের স্কুল বাঁচাতে চাই।” নদীতীরবর্তী মানুষের মধ্যেও বিরাজ করছে…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ‘নুর স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাস সাময়িক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বাসটি নির্ধারিত রুটে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আংশিকভাবে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার ও সহায়তা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের খারাপ অবস্থা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত…
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ভোরে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। গ্রেপ্তারকৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। ওই…
