🖨️ News Print
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টেকনাফ উপজেলা শাখার ষান্মাসিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন শাহ কামাল শাফি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম।
নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরও উন্নত করার পাশাপাশি শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক কাজ করতে ইচ্ছুক বলেছেন।
এদিকে, টেকনাফ উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

