Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি

বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত01/05/2026 আন্তর্জাতিক No Comments3 Mins Read
বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম :

সমগ্র বিশ্বে নারীর প্রতি সহিংসতার চিত্রটি ভয়ংকর। বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, গত কয়েক বছর এর পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, দক্ষিন এশিয়ার দেশগুলোতে নারীর প্রতি সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে।

একই সাথে সামাজিক ভাবে নারীকে বিভিন্ন জায়গায় হেনস্তা হতে দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি, নারী নির্যাতনের ঘটনাগুলোর তদন্তে সরকারের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানসিকতা বিবেচনায় আনলে এই আশংকা আরও বৃদ্ধি পায়। … “তেহলেকা” পত্রিকার করা একটি গোপন তদন্ত প্রতিবেদন অভিযানে বের হয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০ জনেরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তার, ধর্ষিতা-নির্যাতিতা নারীর প্রতি হীন মানসিকতা, ভিডিও ফুটেজ সহ, যা আবারও সমাজে নারীর প্রতি বিরূপ ও অশ্লীল ধারণা পোষণকারীদের একটি নগ্ন চিত্র প্রকাশ করলো।

তাই আবারও এই বিতর্কটি সামনে উঠে এসেছে যে, সমাজে নারীকে আসলে কি দৃষ্টিতে দেখা হয়? একজন নির্যাতিতা নারীকে সমাজ কিভাবে গ্রহণ করে? আইন নারীকে কতটুকু সাহায্য করছে? নারীর প্রতি সহিংসতা রোধে সরকারগুলো কতোটা সফল? ২০১১ সালের কিছু মানবাধিকার রিপোর্ট পর্যবেক্ষণ করলে পাওয়া যায়, নারীর জন্য সবথেকে বিপদজনক দেশগুলোর মধ্যে প্রথম পাঁচটি হচ্ছে (ক্রমানুসারে) – ১. আফগানিস্থান ২. কঙ্গো ৩. পাকিস্থান ৪. ভারত ৫. সোমালিয়া এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নারীশিশুর মৃত্যু, নারীর জন্য অপ্রতুল স্বাস্থ্যসেবা এবং অনার কিলিংস

বিশেষ করে পাকিস্থান, আফগানিস্থান এবং ভারতে ধর্ষণ ও অনার কিলিংস এর হার আশংকাজনক অবস্থায়। বিশেষজ্ঞরা এই পাঁচটি দেশেরই কিছু প্রধান সমস্যা চিহ্নিত করেছেন। নারী নির্যাতনের বিভিন্ন মাত্রা বিবেচনা করলে যা পাওয়া যায় তার চিত্র ও পরিসংখ্যান কিছুটা এরকম-যেমন আমাদের দেশ ভারতের নারী নির্যাতনের চিত্র:- নারী পাচার, যৌন নির্যাতন, শিশুবিবাহ, অনার কিলিংস এর হার পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক (!!) দেশটিকে এই স্থানে এনে দিয়েছে।

প্রাক্তন হোম সেক্রেটারি মধুকর গুপ্তা এর তথ্য অনুযায়ী প্রায় ১০০ মিলিয়ন এরও বেশি নারী, পাচারকারীদের হাতে নির্যাতিত।নারী ভ্রুণ হত্যা এবং নারী সন্তান হত্যার জন্য, বিগত শতকে ৫০ মিলিয়ন নিঁখোজ।এখনো আমাদের দেশে ৪৪.৫ শতাংশ নারীর বিয়ে হয় ১৮ বছরের আগেই।

বর্তমানে ভারতে নারী নির্যাতনের মাত্রা যেকোনো সময়ের পরিসংখ্যানকে আশংকাজনকভাবে ছাড়িয়ে গেছে। শুধু নির্যাতনই নয় সামাজিক বৈষম্যের মাত্রাও বেড়ে চলেছে দিনকে দিন। বিশেষ করে ভারতের রাজধানী নয়াদিল্লী বর্তমানে নারীদের জন্য সব থেকে বিপদজনক জায়গা। দিল্লীতে নারী ধর্ষণ নিত্যদিনের ঘটনা, সাধারনত বলা হয়ে থাকে যে, দিনের বেলাতেও কোনো নারী যদি ১০ মিনিট নিরাপদে দিল্লীতে ঘুরতে পারেন সেটা অনেক বড় একটা ব্যাপার। নয়ডা, গুরগাঁও এর মত জায়গাগুলোতে অহরহ নারীদের অপহরণ এর পর নির্যাতন ও ধর্ষণের মত ঘটনা ঘটে চলেছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) এর ভাষ্যমতে, ধর্ষণ ভারতের সব থেকে দ্রুত হারে বৃদ্ধি পাওয়া একটি অপরাধ যা ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সব থেকে ভয়াবহ হারে বৃদ্ধি পেয়ে চলেছে। ২০০৯ সালে ২১,৩৯৭ টি ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে সারা দেশ জুড়ে। ২৫,০০০ নারী অপহরণের ঘটনা ঘটেছে, সম্ভ্রমহানির ঘটনা ৩৮,০০০।

১৯৯০ সালে লিপিবদ্ধ ধর্ষণের ঘটনা ১০,০৬৮ টি, সেখানে ২০০০ সালে সেটি দাড়ায় ১৬,৪৯৬ টি। ২০০৯ সালে মধ্য প্রদেশে সব থেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে যা কিনা ৩,০০০ এরও বেশি। ২০০৯ সালে লিপিবদ্ধ ধর্ষণের ঘটনাগুলোর মধ্যে এক চতুর্থাংশ শুধু দিল্লীতেই সংঘটিত হয়েছে। ৩৫টি বড় শহরের মাঝে দিল্লীতে ৪০৪ টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে, অপহরণ এর ঘটনা ১,৩৭৯ এবং সম্ভ্রমহানির ঘটনা প্রায় ৫০০। ২০১০ এর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দিল্লীর ৮৫ শতাংশ নারী নির্যাতন আতংকে ভোগেন। শুধু তাই নয়, পারিবারিক ধর্ষণ এর ঘটনা ২০০৮ সালের ৩০৯ টি থেকে ২০০৯ সালে এসে দাড়ায় ৪০৯ এ।

পারিবারিক ধর্ষণের অধিকাংশ ঘটনা লোকচক্ষুর আড়ালে থেকে যায়, এতে নির্যাতিতা এবং নির্যাতনকারী কেউই মুখ খুলতে রাজি হননা। একারণে আশংকাজনক হারে বেড়ে চলেছে এই ঘটনা।

অপহরণ ধর্ষণ নারী নির্যাতন ভারত হত্যা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.