আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আসামের শিলচর শহরে ব্যাপক কর্মসূচি পালন করেছে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সিটু, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, টিইউসিসি ন্যাশনাল, এআইকেএস, টিইউসিসি কাছাড় ও ইডাব্লিউটিসিসি’র উদ্যোগে এক কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সেখানে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা মাল্যদান করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্র নাথ, হায়দর হোসেন চৌধুরী, লোকনাথ দেবরায়, মিহির নন্দী, সুভাষ দেব, দেবদত্ত বিশ্বাস ও রঞ্জন দাসসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের হে…
Author: দৈনিক নবদিগন্ত
নিজস্ব প্রতিবেদক, কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে মরহুম আলী হোসেন স্যারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে (শুক্রবার) বিকেলে বাঁশগ্রাম বাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের সদস্য মো. ওলিদুর রহমান ওলিদ। স্মরণ সভায় বক্তারা মরহুম আলী হোসেন স্যারের কর্মময় জীবন ও অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, তিনি শুধু একজন দক্ষ ইংরেজি প্রভাষকই ছিলেন না, বরং এলাকার একজন বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার কাছে সম্মানিত ছিলেন। বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষাক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি এলাকার…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা…
মো: আল-মাহফুজ শাওন: খুলনায় তাজুল (৩০) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। আহতের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মো: আল-মাহফুজ শাওন: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক, মালিক, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা…
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদে অভ্যন্তরীণ অস্থিরতা ও মতবিরোধের জেরে একদিনেই পদত্যাগ করেছেন দুই গুরুত্বপূর্ণ নেতা। আদর্শিক মতপার্থক্য ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগ করা নেতারা হলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এবং কার্যকরী সদস্য তানভীর হাসান লিমন। সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ তার পদত্যাগপত্রে সংগঠনের অভ্যন্তরীণ কিছু কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কিছু অঙ্গসংগঠনের কর্মকাণ্ড তার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় প্রতিবাদ জানাতে গিয়ে তিনি সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, কার্যকরী সদস্য তানভীর হাসান লিমন শুরুতে ব্যক্তিগত ও পারিবারিক…
বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ মানুষের সব সমস্যার স্থায়ী সমাধান দিতে সক্ষম নয়। তিনি উল্লেখ করেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধের গুরুত্ব রয়েছে এবং শ্রমিক-মালিক উভয়ের কল্যাণে ন্যায্যতা ও নীতির চর্চা জরুরি। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে ন্যায্য শ্রমনীতি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। শুক্রবার (১ মে) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশ্বনাথ উপজেলা…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধিঃ “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলায়েত হোসেন। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা মে দিবসের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে…
স্পোর্টস ডেস্কঃ হোটেলের বাথরুমে নারীদের গোপনে গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপির মুচলেকায় জামিনে মুক্তি দেওয়া হয়। প্রতিবেদনে জানা যায়, নারাহেনপিতার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন যে, বাথরুমে থাকার সময় তাদের ভিডিও ধারণ করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ক্রিকেটারকে আটক করে। শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ২৫ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা…
আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম: দেশে শিক্ষিত বেকারত্বের হার দিন দিন বাড়ছে, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়োপযোগী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবে এই সংকট ক্রমেই গভীর হচ্ছে। UNESCO-এর এক গবেষণা অনুযায়ী, শিক্ষা দারিদ্র্য দূরীকরণের অন্যতম প্রধান উপায়। তবে বিদ্যমান শিক্ষাব্যবস্থা কর্মসংস্থানের বাস্তব চাহিদা পূরণে কতটা কার্যকর—তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণত একজন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ-তরুণীর প্রত্যাশা থাকে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া। কিন্তু বাস্তবে অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে উদ্যোক্তা হতে গেলেও নানা জটিলতা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। দেশে বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ কাজের অভাবে হতাশায় ভুগছেন। কেউ কেউ বিদেশে কাজের সন্ধানে ঝুঁকিপূর্ণ…
