স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্ব ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে মত প্রকাশ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক দেশ রূপান্তর সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট…
Author: দৈনিক নবদিগন্ত
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ জন বিএনপি নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— আহ্বায়ক পদে বিশ্বনাথ পৌরসভার আবুল কালাম আজাদ এবং সদস্য পদে হাজী তৈমুছ আলী, মোঃ ফয়জুল হক, গুলজার খান, রামপাশা ইউনিয়নের ড. মুজিবুর রহমান, দৌলতপুর ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব ও দশঘর ইউনিয়নের তোফাজ্জল আলম। জানা গেছে, যুক্তরাজ্যে দায়িত্ব পাওয়ার আগে…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার পঞ্চগড় জেলার আইন-শৃঙ্খলা সেবা আরও আধুনিক ও জনবান্ধব করতে পঞ্চগড় সদর থানার নতুন ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি ফলক উন্মোচনের পর মাটি কেটে নির্মাণকাজের সূচনা করেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, আধুনিক অবকাঠামো ছাড়া সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব নয়। নতুন ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত…
মো: আল-মাহফুজ শাওন তারুণ্যের উচ্ছ্বাস ও দৃষ্টিনন্দন স্টান্টে মুখর হয়ে উঠেছিল খুলনা মহানগরী। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতা। এ আয়োজনকে ঘিরে নগরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (১ মে) দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আকিজ বাইসাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর। অনুষ্ঠানে তিনি খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, সাইকেল চালকদের জন্য আলাদা লেন ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুললে নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে, দুর্ঘটনা ও যানজট কমবে এবং পরিবেশবান্ধব নগর গড়ে…
মো: আল-মাহফুজ শাওন খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে লবণচরা থানাধীন হরিণটানা রিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ৮০ বিঘা এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে বলে জানা গেছে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রিয়া বাজার এলাকায় ওই যুবকের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে। অভিযোগ…
মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিটের মধ্যে বাইপাস থেকে শলুয়া বাজারগামী সড়কের শানতলা মোড়ে মহিন মোড়লের ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে কৃষ্ণপদ মন্ডল ওরফে রিপন (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। আটক কৃষ্ণপদ মন্ডলের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার বাতুয়াডাঙ্গা এলাকায়। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা…
মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে। তার সুস্থতা কামনা করে অনেকেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে আবার দায়িত্ব পালন করতে পারেন।
মো: আল-মাহফুজ শাওন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের কাছে দায়িত্বভার তুলে দেন। এ সময় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী মেয়াদে খুলনা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের…
এরশাদ রানা, জেলা (কুমিল্লা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অতিরিক্ত ‘জিবি’ (চাঁদা) আদায়ের প্রতিবাদে কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–মীরপুর সড়কে বিক্ষোভ ও অবরোধ করেছেন সিএনজি চালকরা। শুক্রবার (১ মে) সকালে হঠাৎ করে প্রতি সিএনজি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে চালকরা ভরাসার বাজার, নানুয়ার বাজার ও বুড়িচং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি রেখে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। চালকদের অভিযোগ, শাসনগাছা সিএনজি স্টেশনে জেলা পরিষদের নামে একটি প্রভাবশালী সিন্ডিকেট সকাল থেকে দুপুর পর্যন্ত হলুদ রঙের টোকেন এবং দুপুর থেকে…
আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত (১ ডিসেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দে যোগদান করেন (৩৭ তম) বিসিএস প্রশাসন ক্যাডার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ও মানবিক কাজের ভাবনা। সরকারি অফিস গুলোতে যেখানে জনভোগান্তি অভিযোগের কথা সবসময় শোনা যায়, সেখানে ব্যতিক্রম ইউএনও জেসমিন আক্তার সততা, দায়িত্ববোধ এবং মানবিকতার সমন্বয়ে তিনি পরিবর্তন করেছেন পুরো উপজেলার সকল দপ্তর। ইউএনও জেসমিন আক্তারের প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্দেক ও স্বচ্ছতা নিয়ে ভাবনা। উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হয়ে ওঠে তাঁর প্রধান লক্ষ্য। অবৈধ ভাবে কৃষি…
