মো: আল-মাহফুজ শাওন বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর হারুনুর রশিদ খুলনা অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নতুন প্রজন্মকে গণিত শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর অবদানকে অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন। সম্মাননা গ্রহণকালে প্রফেসর হারুনুর রশিদ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজ উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল-মাহফুজ শাওন কোষাধ্যক্ষ বিমল সাহা; অন্যান্য পদেও বিজয়ীদের নাম ঘোষণা, সদস্য পদে ভোট গণনা চলছে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিমল সাহা। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বশির হোসেন। অন্যদিকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।…
মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসদরের করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাইকেলে করে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে ঢুকে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, মাটিতে পড়ে যাওয়ার পরপরই দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ…
কুষ্টিয়া প্রতিনিধি: ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ পদত্যাগ করেছেন। সংগঠনের ধর্মবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দেন। জানা যায়, ব্যক্তিগত অবস্থান ও নীতিগত কারণে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার দাবি, সংগঠনের কিছু কার্যক্রম তার আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। তিনি তার পদত্যাগ পত্রে বলেন, আমি মোঃ মাসুম বিল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সবসময় বিশ্বাস করি, যেকোনো সংগঠনের মূল ভিত্তি হওয়া উচিত নৈতিকতা, ন্যায়বিচার এবং এদেশের মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বর্তমান সময়ে…
মোঃ আল মুনতাকিম,শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের প্রায় এক কোটি টাকা ও দোকানঘরের ভাড়া ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ থাকলেও প্রধান শিক্ষক দায়িত্বে বহাল থাকায় স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, তদন্তে সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও অভিভাবকেরা গত ১০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গত ৩১ মার্চ বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী। অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রায় ২৭ বিঘা জমি মহাসড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা হলে সরকার ৯৯ লাখ ৬৯…
মোঃ আল মুনতাকিম: বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূর বসতবাড়িতে ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার (২৬ এপ্রিল) উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল বাগিনাপাড়া গ্রামের ভুক্তভোগী আয়েশা ছিদ্দিকা (২০) শাজাহানপুর থানায় ১২ জন নামীয় ও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করে অভিযোগ করেন। তিনি একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী ১৯ মাস কারাভোগ শেষে গত ৩০ মার্চ জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। এরপর থেকেই ১নং বিবাদী মোঃ আপেল ও ২নং বিবাদী মোঃ ইমন তার স্বামীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এর ধারাবাহিকতায়…
মোঃ আল মুনতাকিম শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে গরু চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ঘটনার বিবরণ পুলিশ জানায়, সম্প্রতি শেরপুর উপজেলার এক কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে ৫টি গরু চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার ও উদ্ধার গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে শেরপুর উপজেলার মির্জাপুর ফ্লাইওভার এলাকা এবং সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালানো হয়। এতে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।…
মো: আল-মাহফুজ শাওন সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন, ঐতিহ্যের ধারায় নতুন নেতৃত্বের প্রত্যাশা খুলনা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ উৎসবঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রার্থীদের সমর্থক ও ভোটার সাংবাদিকদের সরব অংশগ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে। ভোটগ্রহণের পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন, সংগীত ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে পুরো পরিবেশে উৎসবের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারণে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে খুলনা প্রেসক্লাব দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব পাবে, যা ভবিষ্যতে সাংবাদিক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আহমদ হুসাইন লস্কর, হাইলাকান্দি, আসাম : স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও আসামের চা জনজাতির জীবনযাত্রায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। বাস্তব চিত্রে এই জনগোষ্ঠীর উন্নয়ন খুব একটা চোখে পড়ে না বলে অনেকেই মত দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই তারা একই অবস্থায় স্থির হয়ে আছে। চা জনজাতিকে ঘিরে নানা গল্প থাকলেও বাস্তবে উন্নতির ছাপ নেই। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, বাসস্থান ও নিরাপদ পানীয়জল—সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে এই জনগোষ্ঠী। ইংরেজ আমলে যেমন অবস্থায় তাদের এখানে আনা হয়েছিল, স্বাধীনতার পরও অনেক ক্ষেত্রে সেই চিত্র অপরিবর্তিত রয়ে গেছে। সমাজের উন্নয়নের অন্যতম মানদণ্ড শিক্ষা হলেও চা বাগান অঞ্চলে শিক্ষার অবস্থা এখনও দুর্বল। উচ্চশিক্ষার সুযোগ প্রায় নেই…
মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টার : বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ। র্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অবৈধভাবে পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত না করা, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বা ওষুধ বিক্রি না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ করা এবং পণ্যের গায়ে ওজন, উৎপাদন বিধি, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তথ্য উল্লেখ থাকা বাধ্যতামূলক। তবে কিছু ব্যক্তি ও…
