মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টার: দ্রুত পানি বাড়তে থাকায় পাকা ও আধাপাকা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের জন্য, তারা বুকসমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন। সরেজমিনে দেখা গেছে, পানির নিচে ডুবে যাওয়া ধান কেটে ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছেন কৃষক পরিবারগুলো। প্রায় বুকসমান পানিতে নেমে নিরলস পরিশ্রম করে তারা যতটুকু সম্ভব ধান বাঁচানোর চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে ডুবে থাকা ধান কেটে নৌকা বা ভেলায় করে বাড়িতে আনতে হচ্ছে, যা এই মুহূর্তে বেশ ঝুঁকিপূর্ণ। তবুও শেষ সম্বল রক্ষায় কোনো ধরনের ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না কৃষকেরা। শান্তিগঞ্জ উপজেলার সাপেরকোনা গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, পানিতে…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল-মাহফুজ শাওন সন্ধ্যা ছয়টার পর বন্ধের নির্দেশনা থাকলেও রাত ৯টার পরও চলছে বেচাকেনা, প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন খুলনা মহানগরীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময় পার হলেও খোলা রাখা হচ্ছে বিভিন্ন বাজার ও মার্কেট। বিশেষ করে বড়বাজার এলাকায় সন্ধ্যা ছয়টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি সেবাখাত ছাড়া অন্যান্য সব দোকান ও মার্কেট সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখার নিয়ম থাকলেও রাত নয়টার পরও বড়বাজারের বিভিন্ন দোকানে সাদা ও রঙিন আলো জ্বলতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে এলাকাজুড়ে ছিল স্বাভাবিক ব্যস্ততা। এদিকে প্রশাসনের এমন নির্দেশ অমান্য করায় সাধারণ…
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভূল্লী থানার একটি দল উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি পান্তাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ ফারুক হোসেন (২৬) ও মোঃ সজীব ইসলাম (১৮) নামের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ট্যাবলেট নেশাজাতীয় মাদক হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে পুলিশ। ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা প্রেসক্লাবকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে মহানগর শ্রমিক দলের চার নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে মহানগর বিএনপি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কমিটি গঠনের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। অন্যদিকে…
মো: আল-মাহফুজ শাওন খুলনা নগরীতে এক যুবককে চুরির অভিযোগে ধরে নিয়ে জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ছাদে কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে কাঁচি দিয়ে চুল কেটে দিচ্ছেন এবং পুরো ঘটনাটি ধারণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তাদের মতে, কোনো অপরাধের অভিযোগ থাকলে সেটির বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত, ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া আইনবিরোধী। সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা বৃদ্ধি পেলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা…
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আবারও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের কারণে মাঝপথে দেশে ফিরলেও শেষ পর্যন্ত ফাইনালে খেলার অনুমতি পেয়েছেন তিনি। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলে ফেরার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে উঠলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পেতে ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধের পর অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবাল-কে ধন্যবাদ জানান। তিনি লেখেন, পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। উল্লেখ্য,…
বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিত এই ম্যাচে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময় ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যেসব দর্শক টিকিট কিনেছেন তারা টিকিটের মূল্য ফেরত পাবেন। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ও সিদ্ধান্তমূলক ম্যাচটি আগামী ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিনোদন ডেস্ক: বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার আবারও দেখালেন, হরর-কমেডি ঘরানায় তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র ৯ দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে নতুন সাফল্য যোগ করেছে। ১৭ এপ্রিল মুক্তির পর থেকেই সিনেমাটি হলে হলে দর্শকদের ভিড় তৈরি করে। প্রথম সপ্তাহেই ছবিটি আয় করে প্রায় ৮৪ কোটি রুপি। পরবর্তী সপ্তাহান্তে ব্যবসায় গতি আসে এবং শনিবার আয় হয় প্রায় ৯.৯৮ কোটি রুপি। ১০ম দিনের রোববার সকাল পর্যন্ত মোট আয় দাঁড়ায় ১০০.৯৮ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় রোববারে সিনেমাটির আয় ১৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে…
বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার ভাষা নিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। হিন্দি বলার সময় তার উচ্চারণ ও সাবলীলতার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা ও ট্রল। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন। অনুষ্ঠানে অতিথি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি। তবে কিছুটা অসুবিধা হওয়ায় নিজেই হাস্যরসের ভঙ্গিতে স্বীকার করেন, তার হিন্দি ততটা ভালো নয়। এই ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে নিয়ে সমালোচনা শুরু করে। বিশেষ করে…
বিনোদন ডেস্ক: বলিউড ও হলিউডে সফল অভিনেত্রী Priyanka Chopra তার শৈশব ও কিশোর বয়সের এক কঠিন অভিজ্ঞতার কথা সম্প্রতি তুলে ধরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় বর্ণবিদ্বেষ ও নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে তাকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্কুল জীবনের শুরুতে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে ক্যাফেটেরিয়ার বদলে বাথরুমে বসেই দুপুরের খাবার খেতেন। ভেন্ডিং মেশিন থেকে খাবার কিনে দ্রুত সেখানে গিয়ে খেয়ে নিতেন, কারণ সবার সামনে যেতে ভয় পেতেন। প্রিয়াঙ্কা জানান, সহপাঠীদের কটাক্ষ ও বর্ণবৈষম্যের কারণে সেই সময়টা তার জন্য খুবই কঠিন ছিল। অনেক সময় নিজেকে ভিন্ন সংস্কৃতির মানুষ হিসেবে গ্রহণ করতে লজ্জা ও…
