Author: দৈনিক নবদিগন্ত

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: দেশের শিল্প খাতকে আরও শক্তিশালী করা ও আঞ্চলিক বৈষম্য কমাতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর অংশ হিসেবে রংপুর ও সিরাজগঞ্জে দুটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বেপজার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান জানান, এই প্রকল্পগুলো শুধু কাগজে-কলমে নয়, বাস্তবায়নের কাজও ধাপে ধাপে এগোচ্ছে। ইতোমধ্যে যশোর ও পটুয়াখালীতেও নতুন ইপিজেড নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রংপুর চিনিকলের প্রায় ৪৫০ একর অব্যবহৃত জমিতে নতুন ইপিজেড স্থাপন করা হবে। এটি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বর্তমানে বেপজার…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকা–কুড়িগ্রাম রুটে অতিরিক্ত (স্পেশাল) ট্রেন চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরাঞ্চলের একটি জনবহুল জেলা হওয়ায় জীবিকার প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকায় বসবাস করেন। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এসব মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ জেলায় ফেরেন, ফলে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়। চিঠিতে বলা হয়, বর্তমানে এ রুটে সীমিতসংখ্যক ট্রেন চলাচল করায় বাড়তি যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি সড়কপথে দীর্ঘ যানজট ও যানবাহনের সংকটের কারণে…

Read More

স্টাফ রিপোর্টার: খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাট এলাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে একটি মিষ্টির দোকান থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজিব শেখ দাকোপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পানখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা রাজিব শেখের ফেরিঘাট সংলগ্ন একটি মিষ্টির দোকান রয়েছে। গত ২২ এপ্রিল বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি দোকানে প্রবেশ করে নিজেদের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দেন। সে সময় দোকানে রাজিব শেখের পিতা কামাল শেখ উপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়, তারা দোকানের পরিবেশ অপরিচ্ছন্ন উল্লেখ করে ২০ হাজার টাকা জরিমানা দাবি করে। পরে ভয়ভীতি দেখিয়ে কামাল শেখের…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৬ সালের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। তবে আগের বছরের মতো এবারও তালিকায় জায়গা পায়নি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এ দুই প্রতিষ্ঠান যৌথভাবে ৩০১–৩৫০ ব্যান্ডে অবস্থান করছে, যাদের সামগ্রিক স্কোর ৩৮.৩ থেকে ৪০.১-এর মধ্যে। এরপর ৩৫১–৪০০ ব্যান্ডে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। ৪০১–৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৫০১–৬০০ ব্যান্ডে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও…

Read More

শাহাদাত হোসেন রাসেলনোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। চলতি অর্থবছরে সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর থেকে মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খালটি পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

মোঃ রেজাউল করিম, ‎জেলা প্রতিনিধি মাদাদরীপুর: মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চর জগমোহন গ্রামে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মোবাইল গেমের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গোপনে টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করায় লিটন খাঁ (৪২) , তার স্ত্রী আকলিমা বেগম এবং বাড়িতে বেড়াতে আসা অতিথি নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় বাবুল সরদারের ছেলে আবির সরদারকে (২২) কেন্দ্র করে। আবির বিভিন্ন ব্যক্তিকে মোবাইলে গেম আইডি খুলে দেওয়ার নাম করে কৌশলে পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতেন এবং গোপনে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিতেন। ‎ ভুক্তভোগীরা বিষয়টি টের…

Read More

মো: আল-মাহফুজ শাওনস্টাফ রিপোর্টার: খুলনা মহানগরে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট সমাধান, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) বিকাল ৫টায় নগরীর নিউমার্কেট এলাকার বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হবে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সাম্প্রতিক জ্বালানি সংকট, লোডশেডিং, শিল্প উৎপাদনে ব্যাঘাত, শিক্ষার্থীদের ভোগান্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুলে ধরা হবে। একই সঙ্গে দ্রুত কার্যকর সমাধানের দাবি জানানো হবে। আয়োজকরা বলেন, “জনজীবন বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি–২০২৬) এর লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক ধাপ উত্তীর্ণ সব পরীক্ষার্থীকে সকাল ৭টার মধ্যে নির্ধারিত কেন্দ্রের বাইরে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই প্রবেশের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রের বাইরে নির্ধারিত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তল্লাশি ও যাচাই সম্পন্ন করতে হবে। এরপর ধাপে ধাপে নিয়ম মেনে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সময়ানুবর্তিতা এবং নির্দেশনা কঠোরভাবে মানা বাধ্যতামূলক।

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর চালানো এবং এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগে বলা হয়, দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী কলেজে ঢুকে ভাঙচুর করেন এবং এক নারী শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দেয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের বর্তমান সংকট আংশিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, সরবরাহ ঘাটতির পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে তেলের দাম বেড়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তবে এর পেছনে শুধু সরবরাহ ঘাটতি নয়, কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, কিছু…

Read More