Author: দৈনিক নবদিগন্ত

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান এলাকায় রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে সরব হয়ে উঠেছে স্থানীয় জনতা। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সরাসরি ঘটনাস্থলে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। শুক্রবার(২৪এপ্রিল) এলাকাবাসীর মোবাইল ফোনে অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং চলমান রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেলাজান বাজার থেকে ফাজিল মাদরাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয়। মাঝখানে প্রায় দুই মাস কাজ বন্ধ থাকার পর গত ১৮ এপ্রিল পুনরায় কাজ শুরু করে হুমায়ুন…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলএসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের অবসর উপলক্ষে আয়োজন করা হয়েছে এক আবেগঘন ও ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনের স্বীকৃতিতে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় ভালোবাসা ও শ্রদ্ধার পরিবেশ। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বিদায়ী শিক্ষককে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মান জানান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতিবুল ইসলাম। আলোচনা সভা শেষে সহকর্মীরা তাকে সুসজ্জিত একটি মাইক্রোবাসে করে নিজ…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে এএসআই জাহিদ, এএসআই আরিফুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল রাসেল ও কনস্টেবল দীপু অংশ নেন। অভিযানের সময় ৮ নম্বর ইউনিয়নের ধাক্কামারা এলাকার খোলাপাড়া খানপুকুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থান মোড়সংলগ্ন পাকা সড়ক থেকে মো. স্বপন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি তেঁতুলিয়া উপজেলার রৌশনপুর এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। কালজানী নদী দ্বারা বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দারা দ্রুত প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ইউনিয়ন পরিষদসহ উপজেলা ও জেলা সদরে যেতে হচ্ছে। এতে সময়ের অপচয়ের পাশাপাশি বাড়ছে যাতায়াত ব্যয়ও। এলাকাবাসী জানান, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব খাতেই তারা পিছিয়ে পড়ছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়ছে। কোনো ঘটনা ঘটলে দ্রুত…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলির শব্দ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের কর্মসূচি থাকা স্বাভাবিক বিষয়। উভয় পক্ষই অনুমতি চেয়েছিল। তবে কলেজে ইনকোর্স পরীক্ষা চলমান থাকায় পরিস্থিতি বিবেচনায় তাদের দুপুর ১২টায় সময় নির্ধারণ করে দেওয়া হয়। বহিরাগতদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে বাইরের লোকজন থাকাটা অস্বাভাবিক নয় এবং…

Read More

মোঃ আলমগীর হোসাইনস্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪৬) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজু মিয়া ওই এলাকার মৃত বাঙ্গর আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠার সময় হঠাৎ…

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ২৩ই এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রব পাটোয়ারী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়, এর আগে দুপুরে এ ঘটনা ঘটে। তামান্না ঐ বাড়ির সৌদি প্রবাসী বাদলের স্ত্রী এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান মুন্সি বাড়ির বাহার উল্যাহর মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বাদল ও তামান্নার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে। তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল, তবে বেশ কিছু দিন থেকে স্বামীর সঙ্গে তামান্নার মনোমালিন্য দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে তামান্নার শাশুড়ি…

Read More

উজ্জ্বল রায়জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতাররা হলেন— নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকাড়া গ্রামের লিমন শেখ (২১) এবং লিমন মোল্যা (২২)। পুলিশ জানায়, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’ ও ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের…

Read More

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশের উত্তর জনপদের আমের রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর সাপাহার। প্রতিবছর এ এলাকা থেকে হাজার হাজার মেট্রিক টন আম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহসহ বিদেশেও রপ্তানি করা হয়। তবে চলতি মৌসুমে আবহাওয়ার বিরূপ প্রভাব ও কৃষি উপকরণের সংকটে আমের ফলন নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। আবহাওয়ার প্রতিকূল প্রভাব সাপাহারের বাগানগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ গাছে আমের উপস্থিতি তুলনামূলকভাবে কম। বাগান মালিকদের মতে, আমের মুকুল আসার সময় অসময়ে বৃষ্টি এবং বর্তমানে দীর্ঘমেয়াদী দাবদাহ বা খরা আমের ব্যাপক ক্ষতি করেছে। অনেক গাছের ‘শীষা’ নষ্ট হয়ে যাওয়ায় আম ঝরে পড়েছে, যা ফলন হ্রাসের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি ও…

Read More

নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ কিলো যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ তিন পর্যটককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাদের আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে থানচি থেকে আলীকদমগামী একটি পর্যটকবাহী যান ২৬ কিলো সেনা-পুলিশ যৌথ চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশি চালানো হয়। এসময় তিন পর্যটকের ব্যাগ তল্লাশি করে ৭৫০ গ্রামের একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। মদের বোতল রাখার স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করে আলীকদম থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো- ১. মাহাদী…

Read More