Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
  • পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫
  • রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন
  • রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রংপুর | শালজোড়ে সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ, ৫০০ মিটার সেতুর দাবি

শালজোড়ে সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ, ৫০০ মিটার সেতুর দাবি

By দৈনিক নবদিগন্ত24/04/2026 রংপুর No Comments2 Mins Read
শালজোড়ে সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ, ৫০০ মিটার সেতুর দাবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। কালজানী নদী দ্বারা বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দারা দ্রুত প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ইউনিয়ন পরিষদসহ উপজেলা ও জেলা সদরে যেতে হচ্ছে। এতে সময়ের অপচয়ের পাশাপাশি বাড়ছে যাতায়াত ব্যয়ও। এলাকাবাসী জানান, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব খাতেই তারা পিছিয়ে পড়ছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়ছে।
কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় নদীপথ ব্যবহার করে মাদক ও চোরাচালান বৃদ্ধির অভিযোগও রয়েছে। শালজোড় এলাকায় তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নৌকা পারাপারের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় পাঠদান ব্যাহত হচ্ছে।
স্থানীয় শিক্ষার্থী রাব্বি হোসেন জানায়, প্রতিদিন নৌকায় নদী পার হয়ে স্কুল-কলেজে যেতে হয়, বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায়। অনেক সময় নৌকা না পেয়ে ক্লাস মিস করতে হয়। আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, মেয়েদের জন্য এই যাতায়াত আরও কষ্টকর হওয়ায় অনেক পরিবার মেয়েদের দূরে পড়তে পাঠাতে অনীহা দেখায়।
ব্যবসায়ী আব্দুল করিম বলেন, পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হওয়ায় লাভ কমে যাচ্ছে। কৃষক আব্দুল খালেক জানান, ফসল বাজারে নিতে এবং কৃষি উপকরণ আনতে বাড়তি খরচের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষিত ও কর্মজীবী অনেক মানুষ দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে কর্মরত থাকলেও তাদের পরিবারগুলো এখনো যোগাযোগ সংকটে ভুগছে। রাতে কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া যায় না, অনেক সময় পথেই প্রাণহানির ঘটনাও ঘটে।
এ বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, নদীবিচ্ছিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। শালজোড়বাসীর একটাই দাবি কালজানী নদীর ওপর দ্রুত একটি ৫০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।
কুড়িগ্রাম সেতুর অভাবে দুর্ভোগে

Keep Reading

1 Min Read

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

6 Mins Read

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

1 Min Read

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

ঢাকা 14/09/2026

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

14/09/2026

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.