Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
  • পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫
  • রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন
  • রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন
  • আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম

নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম

By দৈনিক নবদিগন্ত14/09/2026 রাজশাহী No Comments2 Mins Read
নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:

উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁয় চলতি আউশ মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের পরিশ্রমে ধানের ফলন ভালো হলেও তাদের মুখে হাসি নেই। বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদিত সোনালী ফসল ঘরে তোলার আনন্দ ম্লান হয়ে গেছে কৃষকদের। উল্টো বিঘাপ্রতি লোকসান গুনতে হওয়ায় চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন আউশ চাষিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় আউশ ধানের ভালো ফলন হয়েছে। বিঘাপ্রতি গড়ে ২০ থেকে ২২ মণ পর্যন্ত ধান পাওয়া গেছে। কিন্তু স্থানীয় হাট-বাজার ও মোকামগুলোতে ধানের দাম পতনের ধস নেমেছে। বর্তমানে বাজারগুলোতে শুকনা ভালো জাতের ধান প্রতি মণ বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায় এবং আর্দ্রতা বেশি থাকা ভেজা ধান বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জমি তৈরি, চারা রোপণ, সার-কীটনাশক প্রয়োগ, নিড়ানি, কাটা ও মাড়াই পর্যন্ত প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১১ হাজার টাকা খরচ হয়েছে। অথচ বর্তমান বাজারদরে সেই ধান বিক্রি করে মিলছে মাত্র ৮ হাজার থেকে ৯ হাজার টাকা। এতে বিঘাপ্রতি কৃষকদের ১ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত লোকসান গুণতে হচ্ছে।

মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম মাঠের কৃষক আব্দুল আজিজ আক্ষেপ করে বলেন, “মাঠে সোনার ফসল ফললেও বাজারে দাম নেই। ১০ হাজার টাকা খরচ করে ধান বিক্রি করতে হচ্ছে ৮ হাজার টাকায়। সার ও শ্রমিকের যে দাম, তাতে এই দামে ধান বিক্রি করলে সংসার চালানো তো দূরের কথা, ঋণের বোঝা টানতে হবে।”

মোল্লাকুড়ির মাঠের কৃষক আবু সাইদ সজল বলেন, “বোরো ও আমন মৌসুমে সরকার যেভাবে ধান সংগ্রহ করে, আউশ মৌসুমে সেই সরকারি ধান ক্রয়ের কোনো ব্যবস্থা থাকে না। এই সুযোগে ফড়িয়া ও ব্যাপারিরা সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দিয়েছে। অথচ বাজারে চালের দাম চড়া। ধানের দাম কমলেও চালের দাম কমে না।”

ব্যবসায়ী ও ব্যাপারীদের দাবি, মোকামে চালের বেচাকেনা কম থাকায় এবং বড় বড় মিল মালিক বা কোম্পানিগুলো পর্যাপ্ত ধান না কেনায় বাজারে এই দরপতন ঘটেছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আউশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভালো ফলন হয়েছে। তবে বাজারে দাম কম থাকায় কৃষকরা কিছুটা আর্থিক সংকটে পড়েছেন। কৃষকদের বাঁচিয়ে রাখতে এবং তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আউশ ধান সংগ্রহের দাবি জানিয়েছেন সচেতন মহল ও স্থানীয় কৃষকরা।

আউশ ধান নওগাঁ

Keep Reading

6 Mins Read

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

1 Min Read

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

1 Min Read

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

কলাম 14/09/2026

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

14/09/2026

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

14/09/2026

নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.