Author: দৈনিক নবদিগন্ত

মোঃ রেজাউল করিম। আলীকদম (বান্দরবান) প্রতিনিধি বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ব্যাঙক ঝিরি এলাকায় অবৈধভাবে গাছ কর্তনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা তৈরি করে আসছিল। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উক্ত অভিযানে বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা ও আলীকদম থানা পুলিশের সদস্যগণ অংশগ্রহণ করেন। অভিযানকালে চৈক্ষ্যং ইউনিয়নের পামিয়া পাড়া, তুংতুই পাড়া, নামসাক পাড়া ও খাকই পাড়াসহ এ ৪ এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে একটি এস্কেভেটর পাওয়া গেলেও কোনো সরঞ্জামাদি উদ্ধার করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর…

Read More

নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে শিশুদের মধ্যে হামের উপসর্গ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।  জ্বর, সর্দি, ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে গত দুই দিনে অন্তত ১৫ শিশু আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন পাড়ায় একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যে গত মঙ্গলবার হামের লক্ষণ নিয়ে চাংমুম ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একটি বেসরকারি অনাথ আশ্রমে থেকে পড়াশোনা করত। অনাথ আশ্রমটির পরিচালক উথোয়াইংগ্যো মারমা জানান, মঙ্গলবার রাতে জ্বর ও সর্দিতে আক্রান্ত হওয়ার পর হঠাৎ চাংমুমের অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষিকা আহত হয়েছেন। উপজেলার নাগেশ্বরী,বেরুবাড়ী সড়কের মমিনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা,কবলিত অটোরিকশাটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজনই একটি বিদ্যালয়ের শিক্ষিকা। সংঘর্ষের ফলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, হয় এবং চার শিক্ষিকা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে অটোরিকশা ও ট্রাক্টরের বেপরোয়া,…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত ক্যাম্পে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা নেন। বিভিন্ন রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা প্রতিবন্ধী বাসিন্দা মমেনা বেগম বলেন, “এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হয়।” কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান,…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুম ঘনিয়ে আসতেই কুড়িগ্রামের নদীপাড়ের মানুষ আবারও ভাঙনের শঙ্কায় দিন গুনছেন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর নদীর তীরজুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার চিত্র। গত বর্ষায় নদীভাঙনে প্রায় দুই হাজার পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে। চলতি বছরও কয়েক হাজার পরিবার একই ঝুঁকির মুখে রয়েছে। অনেকেই আগাম সতর্কতায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, আবার যাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরেজমিনে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় দেখা গেছে, গত বছরের ভাঙনের ক্ষত এখনো স্পষ্ট। নদীপাড়জুড়ে ভাঙনের চিহ্ন, পরিত্যক্ত ভিটা আর স্থানান্তরিত বসতঘরের দৃশ্য যেন প্রতি বছরের পুনরাবৃত্তির সাক্ষী। জেলার প্রায় ৩০০ কিলোমিটার…

Read More

মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দায়ী প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বোরহানগঞ্জ বাজারে ‘সবুজ স্টার’ নামক একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘সবুজ স্টার’ দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁওঃ কাঠফাটা রোদ্দুরে পুড়ে যাচ্ছে মাটি। আকাশে মেঘের লেশমাত্র নেই, বাতাস যেন থমকে আছে। দুপুর গড়াতেই মাঠজুড়ে আগুনের মতো তাপ ছড়িয়ে পড়ে। সেই রোদ উপেক্ষা করে মাথায় পুরোনো গামছা চাপা দিয়ে বিস্তীর্ণ ফসলের জমিতে আগাছা পরিষ্কার ও গাছের গোড়ায় মাটি দিচ্ছেন একদল নারী। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখনও থামে না তাদের চিন্তা। ঘরে ফিরে আবার চুলা জ্বালানো, সন্তানদের খাওয়ানো, অসুস্থ স্বামীর সেবা সবকিছুই সামলাতে হয় একা হাতে। বিশ্রাম যেন তাদের জীবনের অভিধানে এক অলেখা শব্দ। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের পাশে এক শসা খেতে কাজ করছিলেন একদল নারী। মাঠের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছিলেন…

Read More

মিরাজ হোসেন , ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়নের পশ্চিম পদ্মা মনসা এলাকার ৬ নং ওয়ার্ডে একটি আবাসন প্রকল্পে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে।খালে গোসল করতে নেমে ঋতু (২০) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে ঋতু খালে গোসল করতে নামেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি দ্রুত এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বিএনপি নেতা হেলাল উদ্দিন মারুফ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনার পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর আসামি রূপা সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চৌধুরী তৌহিদুর রহমান তুষার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

মো: আল-মাহফুজ শাওন: কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে বাংলাদেশে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যা লোডশেডিংয়ের শঙ্কা বাড়াচ্ছে। পিডিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ রাখা হয়। ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে। গত কয়েক দিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে সরবরাহ কমে প্রায় ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে। উল্লেখ্য, ভারতের এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট…

Read More