Author: দৈনিক নবদিগন্ত

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ১২ বিঘা জমি সংখ্যায় খুব বড় কিছু নয়, কিন্তু লোভ, দ্বন্দ্ব আর অবিশ্বাসের আগুনে তা হয়ে উঠল চারটি প্রাণের বিনিময়ে পাওয়া এক নির্মম প্রতীক। আপন মানুষের হাতেই যখন আপনজনের মৃত্যু ঘটে, তখন ঘটনাটি শুধু অপরাধের পরিসংখ্যান হয়ে থাকে না; এটি সমাজের ভেতরের গভীর অসুখের প্রতিচ্ছবি হয়ে ওঠে। গ্রামবাংলায় জমি শুধু সম্পদ নয়, এটি পরিচয়, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি। নিয়ামতপুরের এই ১২ বিঘা জমিও তেমনই এক উত্তরাধিকার, যা পরিবারের সদস্যদের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল শান্তিপূর্ণভাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জমির দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মালিকানার দাবি, সন্দেহ আর দখলের লড়াই। যেখানে একসময়…

Read More

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা–তজুমদ্দিন নৌপথে পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার তজুমদ্দিন ঘাটের অদূরে প্রবল স্রোত ও তীব্র ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি মনপুরা থেকে তজুমদ্দিনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসায়িক পণ্য নিয়ে রওনা দেয়। পথে নদীর স্রোত হঠাৎ বেড়ে গেলে এবং ঢেউ তীব্র আকার ধারণ করলে ট্রলারটি ভারসাম্য হারিয়ে পড়ে। একপর্যায়ে ট্রলারটি সম্পূর্ণভাবে ডুবে যায়। ঘটনার সময় ট্রলারে থাকা যাত্রী ও মাঝিসহ সকলেই দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রলারে থাকা ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার মালামাল নদীতে তলিয়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত…

Read More

মো: আল-মাহফুজ শাওন: দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) এর বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম আর নেই। তিনি আজ সকাল আনুমানিক ৮টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাপ্য সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, শাহ্ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কেন্দ্র (কেন্দ্র নং–৩৮০)-এর ১নং হলে ভাঙামোড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মৃধা ফারজানা মিতু (রোল: ৪২২৬৩৬) পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে সাধারণ পরীক্ষার্থীদের মতোই পরীক্ষা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে সংশ্লিষ্টদের দাবি। ভুক্তভোগী শিক্ষার্থী মিতু জানান, তিনি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী এবং…

Read More

খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ কর্মবিরতি শুরু হওয়ায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের কর্মবিরতির কারণে সেবা কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এতে জরুরি বিভাগ ছাড়া অধিকাংশ সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, কিছু নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর সমাধান না আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এদিকে চিকিৎসা না পেয়ে অনেক রোগীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন। রোগীর স্বজনরা দ্রুত…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল, সুইস গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার শ্রীপুর মুক্তা পাম্প সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কে পণ্যবাহী যানবাহন টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মো. শহিদুল ইসলাম (৪৪), মো. আব্দুর রহিম (৪০),…

Read More

আব্দুল আজিজ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও পেছনের কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল। এ ঘটনায় পরবর্তী করণীয় ও তদন্তের অগ্রগতি নিয়ে আজ বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে।

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আবু নাছের শামীম (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ২১ই এপ্রিল (মঙ্গলবার) সাউথ আফ্রিকার স্থানীয় সময় বিকাল আনুমানিক ৫ টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এক আততায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসী পালিয়ে যায়। নিহত আবু নাছের শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাদামতলী…

Read More

রহমত আরিফঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেজুতি বর্মনের জন্ম একই দিনে, বেড়ে ওঠাও একসঙ্গে। এবার তারা অংশ নিয়েছে এসএসসি পরীক্ষায়ও একসঙ্গে। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় তিন বোন একযোগে অংশ নেয়। ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তিন বোন বাবা ঠান্ডারাম বর্মন ও মা ময়না রানী সেনের পাঁচ সন্তানের মধ্যে মাঝের তিনজন। বড় বোন মৃদুলা বর্মন ও ছোট ভাই প্রদ্যুৎ বর্মনকে নিয়ে তাদের পরিবার। পরীক্ষার আগ মুহূর্তে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনজনই একসঙ্গে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে পড়াশোনা করে আসছে। প্রথমে একটি কিন্ডারগার্টেনে…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁওঃ জন্ম থেকেই দুই চোখে আলো নেই। তবুও থেমে থাকেননি শরীফ আলী (১৯)। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে পুঁজি করে তিনি অংশ নিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা তার পথ রুদ্ধ করতে পারেনি; বরং সেই সীমাবদ্ধতাকেই জয় করে এগিয়ে চলেছেন তিনি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এই দৃষ্টিহীন শিক্ষার্থীর বাড়ি শহরের গোবিন্দনগর মুন্সিরহাট মহল্লায়। তার বাবা রমজান আলী একজন ইজিবাইকচালক। সীমিত আয়ে পরিবার চললেও ছেলেকে শিক্ষিত করার দৃঢ় সংকল্প রমজান আলীর মধ্যে ছিল শুরু থেকেই। পরিবারের সদস্যদের মুখে পড়া শুনে শেখার মধ্য দিয়েই শিক্ষাজীবনের সূচনা শরীফের। পরবর্তীতে স্থানীয় গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ…

Read More