Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
  • পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫
  • রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন
  • রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সারা দেশ | ঠাকুরগাঁওয়ে তিন বোনের একসঙ্গে এসএসসি পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে তিন বোনের একসঙ্গে এসএসসি পরীক্ষা

By দৈনিক নবদিগন্ত22/04/2026 সারা দেশ No Comments2 Mins Read
ঠাকুরগাঁওয়ে তিন বোনের একসঙ্গে এসএসসি পরীক্ষা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রহমত আরিফ
ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেজুতি বর্মনের জন্ম একই দিনে, বেড়ে ওঠাও একসঙ্গে। এবার তারা অংশ নিয়েছে এসএসসি পরীক্ষায়ও একসঙ্গে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় তিন বোন একযোগে অংশ নেয়।

২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তিন বোন বাবা ঠান্ডারাম বর্মন ও মা ময়না রানী সেনের পাঁচ সন্তানের মধ্যে মাঝের তিনজন। বড় বোন মৃদুলা বর্মন ও ছোট ভাই প্রদ্যুৎ বর্মনকে নিয়ে তাদের পরিবার।

পরীক্ষার আগ মুহূর্তে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনজনই একসঙ্গে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে পড়াশোনা করে আসছে। প্রথমে একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা শুরু, পরে ভর্তি হয় আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তখন শিক্ষক ও সহপাঠীদের কাছে তাদের আলাদা করে চেনা কঠিন ছিল।

২০১৮ সালে স্বপ্নীল ও স্বর্ণালী ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়। পরে একই বিদ্যালয়ে যোগ দেয় সেজুতি। একই শিফটে পড়লেও শাখা ছিল ভিন্ন। স্বপ্নীল ও সেজুতি একই শাখায় থাকলেও স্বর্ণালী পড়েছে অন্য শাখায়। ওই বিদ্যালয় থেকেই এবার তারা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

তিনজনই বিজ্ঞান বিভাগের ছাত্রী। তবে পছন্দের বিষয়ে কিছু পার্থক্য রয়েছে। স্বপ্নীলের আগ্রহ জীববিজ্ঞান ও বাংলা সাহিত্যে, স্বর্ণালীর পছন্দ জীববিজ্ঞান ও রসায়ন, আর সেজুতির প্রিয় বিষয় জীববিজ্ঞান।

পড়াশোনার বাইরে তাদের পছন্দ-অপছন্দেও রয়েছে মিল-অমিল। তিনজনেরই প্রিয় খাবার বিরিয়ানি, তবে অন্যান্য খাবারে ভিন্নতা আছে। আগে একই ধরনের পোশাক পরলেও এখন আলাদা করে কিনতে হয়। থ্রি-পিস তাদের সবার পছন্দ, আর বিশেষ অনুষ্ঠানে শাড়ি বেশি পছন্দ করে তারা।

তিন বোনই বই পড়তে ভালোবাসে, বিশেষ করে উপন্যাস ও বিজ্ঞান কল্পকাহিনি। গান শুনতে ও গাইতেও তারা সমান আগ্রহী। তারা বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভুক্ত শিশুশিল্পী এবং দেশাত্মবোধক গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

ভবিষ্যৎ নিয়ে তাদের স্বপ্ন আলাদা। স্বপ্নীল বিসিএস ক্যাডার হতে চায়, স্বর্ণালী হতে চায় চিকিৎসক, আর সেজুতি শিক্ষক হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

তাদের দৈনন্দিন জীবনও একসূত্রে গাঁথা। একই ঘরে থাকা, একসঙ্গে স্কুলে যাওয়া ও খেলাধুলা করা—সবকিছুই ভাগাভাগি করে নেয় তারা। বন্ধুত্বও গভীর। মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া হলেও তা দ্রুত মিটে যায়।

এসএসসি ২০২৬ ঠাকুরগাঁও

Keep Reading

1 Min Read

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

6 Mins Read

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

1 Min Read

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

ঢাকা 14/09/2026

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

14/09/2026

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.