মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: নিরাপদ কর্মপরিবেশের দাবি ও হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে বেলা ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা। পরে হাসপাতালের পরিচালকের কাছে লিখিতভাবে নিজেদের দাবি তুলে ধরেছেন। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব তৈরি করে হেনস্তা করা হয়। পরদিন সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। এ ধরনের ঘটনার প্রতিবাদ, দোষীদের শাস্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে তারা এ কর্মবিরতি পালন করেছেন…
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ আলমগীর হোসাইন | স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমা ও কোতোয়ালী এলাকায় অভিযান; অনৈতিক কার্যকলাপের অভিযোগ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে অভিযানে জড়িত দুইটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) দক্ষিণ সুরমা নদী এলাকা ‘অতিথি’ আবাসিক হোটেলের ২০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। এর পর,কোতোয়ালী মডেল থানার তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২ নম্বর কক্ষে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার…
মোঃ আলমগীর হোসাইন | স্টাফ রিপোর্টারঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শহীদ মুখতার ইলাহী হলে একের পর এক চুরির ঘটনার প্রেক্ষিতে পাঁচজন নিরাপত্তা প্রহরীকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২০ এপ্রিল) হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের অভিযোগ এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রশাসনের কাছে আবেদন করা হলে নিরাপত্তা ব্যবস্থায় এ পরিবর্তন আনা হয়। সম্প্রতি হলে প্রায় দেড় লাখ টাকার একটি নেটওয়ার্ক সুইচ, ডাইনিংয়ের কড়াই, চাল ও তেল চুরির ঘটনা ঘটে। পাশাপাশি শিক্ষার্থীদের সাইকেল ও ল্যাপটপ চুরির অভিযোগও ওঠে। এসব ঘটনার তদন্তে নিরাপত্তা প্রহরীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি উঠে আসে। একই সঙ্গে হলে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের…
মোঃ রেজাউল করিম জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ সারা দেশের মতো মাদারীপুর নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সনের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এইবারের এসএসসি পরীক্ষার মাদারীপুর জেলায় মোট কেন্দ্র ৩০ টি,অংশগ্রহণকারী শিক্ষার্থী ১২ ৫১৮ জন,পরীক্ষা কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সকালে মাদারীপুর শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আমীন উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। জেলার ৩৪টি কেন্দ্রে এবার মোট ২০ হাজার ৫৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। জেলা শিক্ষা অফিস ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রামের ৯টি উপজেলার শিক্ষার্থীরা এসব কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থী ও হল পরিদর্শকদের মধ্যে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে…
নিজস্ব প্রতিবেদক আলীকদম (বান্দরবান) বান্দরবানের আলীকদমে মাদক নির্মূলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নজির মেম্বার পাড়া এলাকায় ‘নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ’-এর সদস্যরা অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী ও দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বার পাড়া এলাকায় সন্দেহভাজন ঘোরাঘুরি করার সময় দুই যুবককে আটক করেন ‘নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ’-এর সদস্যরা। আটককৃতরা হলেন— মোঃ মামুন ইসলাম রানা (২১), পিতা- বাদশা মিয়া, এবং মুবিন মিয়া (২৬), পিতা- মনজুর…
মোঃ আল-মাহফুজ শাওন আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজস্থান রাজ্যের বালোট্রার পাচপাদরা এলাকায় নির্মিত একটি বৃহৎ রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত উদ্বোধন স্থগিত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী Narendra Modi-এর উপস্থিতিতে উদ্বোধনের কথা থাকলেও আগুন লাগার পর তা পিছিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পর পুরো এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এই রিফাইনারিটি Hindustan Petroleum Corporation Limited (এইচপিসিএল) এবং Government of Rajasthan-এর যৌথ উদ্যোগে নির্মিত দেশের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। বিশেষজ্ঞরা মনে করছেন,…
মোঃ আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষাকে ঘিরে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ায় পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনে অন্তত তিনবার এবং রাতে তিন থেকে চারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় আলোর অভাবে প্রস্তুতি নিতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। অভিভাবকদের ভাষ্য, এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীরা যখন চূড়ান্ত প্রস্তুতির সময় পার করছে,…
আব্দুল আজিজ নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশুও রয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতকরা রাতের কোনো এক সময়ে ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সকালে প্রতিবেশীরা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় বিস্তারিত যাচাই করা হচ্ছে। পুলিশের বক্তব্য নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান: “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছি। দুই শিশুসহ একই পরিবারের…
মোঃ হাবিবুর রহমান মোল্লা উপজেলা প্রতিনিধি চন্দ্রগঞ্জ ইউনিয়নের সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও স্থানীয় জনপ্রিয় ব্যক্তি কামরুল হাছান টিটু। আসন্ন পরীক্ষাকে সামনে রেখে তিনি এক শুভেচ্ছা বার্তায় শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এসএসসি ও দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমেই তারা ভবিষ্যতের পথে একধাপ এগিয়ে যায়। আমি বিশ্বাস করি, আমাদের চন্দ্রগঞ্জের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের উচিত আত্মবিশ্বাস ধরে রাখা, নিয়মিত পড়াশোনা করা এবং সুস্থ মানসিকতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করা। ভয় বা দুশ্চিন্তা নয়, বরং সাহস…
