Author: দৈনিক নবদিগন্ত

মো: আল-মাহফুজ শাওন খুলনায় এক বিশেষ কল্যাণ সভায় পুলিশের সর্বস্তরে আচরণ ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব এবং সে লক্ষ্যেই কাজ করতে হবে। শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজপ্রাপ্য ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। ক্ষমতার অপব্যবহার না করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আইজিপি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ মোকাবিলায় জনগণের সম্পৃক্ততার ওপর জোর…

Read More

মো: আল-মাহফুজ শাওন চট্টগ্রামে এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতারক চক্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি-এর ছবি, কণ্ঠ ও ভিডিও ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করত। তদন্তে জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে বিভিন্ন আকর্ষণীয় পণ্যের প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। দীর্ঘদিন ধরে তারা পরিচয় গোপন রেখে এই কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা…

Read More

মো: আল-মাহফুজ শাওন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগে রেলওয়ে শ্রমিক দলের নেতা মো. ইমরান হোসেনের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্বজনদের দাবি, রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তাদের অভিযোগ, দায়িত্বে থাকা চিকিৎসকের অবহেলার কারণে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাসপাতালের পরিচালক বলেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।…

Read More

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে আঘাত হানা এই দুর্যোগে গাছ উপড়ে পড়ে অন্তত চারটি পরিবারের ছয়টি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘরচাপায় নিজাম উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছেন। সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় ঝড়ের সময় একটি বড় গাছ বসতঘরের ওপর পড়ে গেলে ঘরটি ভেঙে পড়ে। পরিবারের অন্যরা বের হতে পারলেও নিজাম উদ্দিন আটকা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় লালন, নাজমুল ও নূর আলমসহ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। শুধু বসতবাড়িই নয়,…

Read More

আলীকদম প্রতিনিধি: তীব্র তাপদাহ ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের আলীকদম উপজেলার শিক্ষা কার্যক্রম। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে অবস্থান করা কঠিন হয়ে পড়ায় খোলা আকাশের নিচে, গাছের ছায়ায় ঘাসের ওপর বসে পাঠদান চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার মংচিং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষের পরিবর্তে বিদ্যালয়ের মাঠসংলগ্ন গাছতলায় চলছে পাঠদান। শিক্ষার্থীরা ঘাসের ওপর বসে ক্লাস করছে, আর শিক্ষকরা খোলা পরিবেশেই পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ মাসুম বলেন, “তীব্র গরমের কারণে শ্রেণিকক্ষে ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে গাছের ছায়ায় ক্লাস নিতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বেড়ে যায়, তখন…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন আটোয়ারী উপজেলার শুভেচ্ছা পেট্রোল পাম্পে তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও অনেক মোটরসাইকেল আরোহী তেল পাচ্ছেন না, অন্যদিকে কার্ডবিহীনদের অগ্রাধিকার দিয়ে পেট্রোল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, পাম্পের ম্যানেজার মানিক দক্ষিণ বলরামপুর ও জলাপাড়া এলাকার মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড ছাড়াই তেল দিচ্ছেন। অপরদিকে পশ্চিম সাতখামার, দক্ষিণ সাতখামার, মাষ্টারপাড়া ও ভূজারীপাড়ার অনেক বাইকার বৈধ ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও তেল থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, ম্যানেজারের স্বজনপ্রীতির কারণেই এই বৈষম্য তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, ম্যানেজারের ঘনিষ্ঠরা অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে…

Read More

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শতাধিক নারীর জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এসডিএস নামের একটি বেসরকারি সংস্থা। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারীদের হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি কাজের দক্ষতা উন্নয়ন করা হয়, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আয়োজকদের মতে, এই উদ্যোগ নারীদের সামাজিক ও পারিবারিক জীবনে অর্থনৈতিক রূপান্তর আনতে সহায়ক হবে। প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক বিভিন্ন ব্যাচে মোট ৭২ জন নারীকে হাতে-কলমে শিক্ষা দেন। পরে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি করলে নারীরা পরিবার…

Read More

মোঃ হাবিবুর রহমান মোল্লা, লক্ষ্মীপুর (সদর) উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ (১৭) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের কালিবাজার রোডের সাহাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​ ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফরহাদ কালিবাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। সাহাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদ গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। ​ ​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা…

Read More

নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদমে পুলিশের এক বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ নন্দী তংচংগ্যা (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভারত মোহন পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মোঃ হারুন, এসআই আব্দুস ছালাম এবং এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভারত মোহন পাড়ায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা জনৈক নন্দী তংচংগ্যার বসতঘর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত…

Read More

নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ আলোচনা সভায় মিলিত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, “পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে হাম-রুবেলার প্রকোপ নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। আলীকদমের কুরুকপাতা বাজারে আজ থেকেই…

Read More