Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সারা দেশ | আটোয়ারীতে পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগ, কার্ডধারীরা বঞ্চিত

আটোয়ারীতে পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগ, কার্ডধারীরা বঞ্চিত

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত25/04/2026 সারা দেশ No Comments2 Mins Read
আটোয়ারীতে পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগ, কার্ডধারীরা বঞ্চিত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন আটোয়ারী উপজেলার শুভেচ্ছা পেট্রোল পাম্পে তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও অনেক মোটরসাইকেল আরোহী তেল পাচ্ছেন না, অন্যদিকে কার্ডবিহীনদের অগ্রাধিকার দিয়ে পেট্রোল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, পাম্পের ম্যানেজার মানিক দক্ষিণ বলরামপুর ও জলাপাড়া এলাকার মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড ছাড়াই তেল দিচ্ছেন। অপরদিকে পশ্চিম সাতখামার, দক্ষিণ সাতখামার, মাষ্টারপাড়া ও ভূজারীপাড়ার অনেক বাইকার বৈধ ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও তেল থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, ম্যানেজারের স্বজনপ্রীতির কারণেই এই বৈষম্য তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, ম্যানেজারের ঘনিষ্ঠরা অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নিচ্ছেন। এমনকি একই কার্ডে দিনে একাধিকবার তেল দেওয়ার ঘটনাও ঘটছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্ডে নতুন তারিখ ও স্বাক্ষর দেওয়ার ভান করে নিয়ম ভঙ্গ করা হচ্ছে। তারা বলেন, সিসিটিভি ফুটেজ যাচাই করলে এসব অনিয়মের স্পষ্ট প্রমাণ মিলবে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী ঘটনাস্থলে গিয়ে লাইসেন্স ও ফুয়েল কার্ডবিহীন কয়েকটি যানবাহনকে জরিমানা করেন। তবে তিনি চলে যাওয়ার পরপরই পুনরায় আগের মতো অনিয়ম শুরু হয় বলে অভিযোগ ওঠে। নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টার পর তেল বিক্রি বন্ধ থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও কিছু সময় তেল সরবরাহ করা হয়।

এছাড়া দুপুরে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হলেও কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিজেই ১ হাজার ৫০০ টাকার তেল নেন। এ সময় সাধারণ গ্রাহকদের সারাদিনে মাত্র ৫০০ টাকার তেল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উপস্থিতরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ফুয়েল কার্ডধারী বাইকাররা। তাদের অভিযোগ, স্বজনপ্রীতির কারণে আমরা বৈধ কার্ড থাকা সত্ত্বেও তেল পাচ্ছি না, অথচ কার্ডবিহীনদের সহজেই তেল দেওয়া হচ্ছে।” পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন সংবাদকর্মী ঘটনাটি ভিডিও ধারণ করেন। এ সময় পাম্পের অফিস কক্ষে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার দুঃখ প্রকাশ করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জরিমানা পঞ্চগড় পেট্রোল পাম্পে অনিয়ম

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.