নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মাহাবুর রহমান (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাহাবুর রহমান (২৬) যশোর জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে। (২৪ এপ্রিল)’ নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত শেখ রাসেল সেতুর উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মাহাবুর রহমান (২৬)…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল-মাহফুজ শাওনঃ দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী জেলা খুলনার ১৪৫তম জন্মদিন আজ (শনিবার)। দিবসটি উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০টায় শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এছাড়া দুপুরে থাকছে ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঐতিহাসিক তথ্যমতে, ১৮৩৬ সালে রূপসা নদীর পূর্বপাড়ে তালিমপুর-রহিমনগরের সন্নিকটে কিসমত খুলনা মৌজায় ‘নয়াবাদ’ নামে একটি থানা স্থাপনের মধ্য দিয়ে প্রশাসনিক কাঠামোর সূচনা হয়। এর আগে এ অঞ্চলের থানা ছিল যশোর জেলার মুড়লীতে। পরে ১৮৪২ সালে খুলনা মহকুমার যাত্রা শুরু হয়, যা…
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জমির দাগ খতিয়ান ও প্রকৃত মালিকের নাম পরিবর্তন করে ২ একর ৮০ শতাংশ জমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে আবদুল মান্নান নামের এক ব্যক্তির নামে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়চওনা বাজার এলাকায়। ওই জমির প্রকৃত মালিকের নাম নদীরাম কোচের ছেলে বোচা কোচ। ওই জমিতে স্থাপনা রয়েছে বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিট গোডাউন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র। এই ঘটনায় শুক্রবার বিকেলে বড়চওনা বাজার মসজিদের মুসল্লি, বাজার ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা চৌরাস্তা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।…
মো: আল-মাহফুজ শাওনঃ পুলিশ অফিসার্স মেসে ফুলেল শুভেচ্ছা, উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) খুলনা সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় খুলনা পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে (কেএমপি)-এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কেএমপি কমিশনার , বিপিএম-সেবা আইজিপিকে স্বাগত জানান। পরে অফিসার্স মেস প্রাঙ্গণে কেএমপি’র একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি , পিপিএম এবং পিটিসি খুলনার কমান্ড্যান্ট , বিপিএম (বার)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপির এ সফরকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মো: আল-মাহফুজ শাওনঃ ১৯৯৫ সালের এই দিনে আততায়ীর গুলিতে নিহত হন তিনি ও তার চালক মিকাইল খুলনার পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শেখ আবুল কাশেমের মৃত্যুবার্ষিকী আজ (২৫ এপ্রিল)। ১৯৯৫ সালের এই দিনে দুপুরে খুলনা সদর থানার সন্নিকটে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি ও তার গাড়িচালক মিকাইল। শেখ আবুল কাশেম খুলনার ঐতিহ্যবাহী শেরেবাংলা রোডের হাজী বাড়ির সন্তান। তার পিতা হাজী শেখ রায়হান উদদীন, যিনি ‘রাখাল হাজী’ নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন এক সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। মৃত্যুকালে তিনি জাতীয় পার্টির খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি খুলনা পৌরসভার একাধিকবার নির্বাচিত…
মো: আল-মাহফুজ শাওন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিট থেকে উৎপাদন কার্যক্রম চালু হয় বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। প্রাথমিকভাবে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা ধাপে ধাপে বাড়ানো হবে। এর আগে গত বুধবার রাতে কোল মিলের যান্ত্রিক ত্রুটির কারণে একমাত্র সচল ইউনিটটিও বন্ধ হয়ে যায়, ফলে পুরো উৎপাদন বন্ধ হয়ে পড়েছিল। কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়াকে এ ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে। ত্রুটি দেখা দেওয়ার পরপরই জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয় এবং টানা প্রচেষ্টার পর কেন্দ্রটি পুনরায়…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। একসময় যেখানে সেবা পাওয়া নিয়ে ছিল নানা অভিযোগ, সেখানে এখন সুসংগঠিত ব্যবস্থাপনায় রোগীরা পাচ্ছেন সহজ ও নির্ভরযোগ্য চিকিৎসা। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুনভাবে চালু করা সিটিজেন চার্টারের মাধ্যমে হাসপাতালের প্রতিটি সেবা, সময়সূচি ও সুবিধা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে রোগীরা সহজেই জানতে পারছেন কোথায়, কখন এবং কী ধরনের সেবা পাওয়া যাবে। স্থানীয়দের মতে, আগে জরুরি চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তবে বর্তমান উদ্যোগের ফলে সেবার মানে দৃশ্যমান পরিবর্তন এসেছে এবং ভোগান্তি অনেকটাই কমেছে। নতুন সিটিজেন…
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে শুক্রবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রংপুর জলঢাকা থেকে কুমিল্লাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব ১৩-১৮৮৬) অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অসতর্কভাবে একটি অটোরিকশা হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বাসচালক সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাস এবং অটোরিকশা সহঅন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অটোরিকশাচালক গুরুতর আশঙ্কাজনক বলে জানা গেছে।। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে…
মো: আল-মাহফুজ শাওন খুলনা মহানগরীর ময়ূর নদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ আয়োজন ঘিরে নদীর দুই তীর ও সেতু এলাকায় উপচে পড়ে মানুষের ভিড়। খুলনা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি দল। দুই দফা প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে মনিরুল প্রথম, অহিদুল দ্বিতীয় এবং আলামিন শেখ তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীরা সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আয়োজকরা জানান, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও দূষণে ময়ূর নদ তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। নদীর বিভিন্ন স্থানে বাঁধ, মাছের ঘের ও…
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: দেশের শিল্প খাতকে আরও শক্তিশালী করা ও আঞ্চলিক বৈষম্য কমাতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর অংশ হিসেবে রংপুর ও সিরাজগঞ্জে দুটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বেপজার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান জানান, এই প্রকল্পগুলো শুধু কাগজে-কলমে নয়, বাস্তবায়নের কাজও ধাপে ধাপে এগোচ্ছে। ইতোমধ্যে যশোর ও পটুয়াখালীতেও নতুন ইপিজেড নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রংপুর চিনিকলের প্রায় ৪৫০ একর অব্যবহৃত জমিতে নতুন ইপিজেড স্থাপন করা হবে। এটি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বর্তমানে বেপজার…
