খুলনায় আইজিপির আগমন, কেএমপি’র গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা

খুলনায় আইজিপির আগমন, কেএমপি’র গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা

মো: আল-মাহফুজ শাওনঃ

পুলিশ অফিসার্স মেসে ফুলেল শুভেচ্ছা, উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) খুলনা সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় খুলনা পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে (কেএমপি)-এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় কেএমপি কমিশনার , বিপিএম-সেবা আইজিপিকে স্বাগত জানান। পরে অফিসার্স মেস প্রাঙ্গণে কেএমপি’র একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি , পিপিএম এবং পিটিসি খুলনার কমান্ড্যান্ট , বিপিএম (বার)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপির এ সফরকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।