খুলনায় প্রথমবার ময়ূর নদে ভেলা বাইচ, দর্শকদের ঢল

খুলনায় প্রথমবার ময়ূর নদে ভেলা বাইচ, দর্শকদের ঢল

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর ময়ূর নদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ আয়োজন ঘিরে নদীর দুই তীর ও সেতু এলাকায় উপচে পড়ে মানুষের ভিড়।

খুলনা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি দল। দুই দফা প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে মনিরুল প্রথম, অহিদুল দ্বিতীয় এবং আলামিন শেখ তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীরা সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও দূষণে ময়ূর নদ তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। নদীর বিভিন্ন স্থানে বাঁধ, মাছের ঘের ও দখলদারিত্বের কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দূষণের কারণে পানির মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনাকে বাসযোগ্য রাখতে ময়ূর নদকে রক্ষা করা জরুরি। নদীকে দখল ও দূষণমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মারুক রশীদ এবং সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান রহিম। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভেলা বাইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *