মিরাজ হোসেন, ভোলা: ভোলা জেলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর মুক্তির দাবিতে তাঁর সমর্থকরা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল বের করে এবং একপর্যায়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে আসা একটি লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড জাকির ফরাজীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র,…
Author: দৈনিক নবদিগন্ত
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ মে ২০২৬) ভোরে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসআই মোঃ ছলিমুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজ সিকদার (৪৫)-কে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট…
মোঃ শাকিল হোসেন শওকত, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের একাধিক স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দপ্তিয়র ইউনিয়নের আমির হোসেনের ছেলে লিটনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ও ৫(১) ধারায় ৩…
মোঃ শাহরিয়ার আহমেদ সুমন: রাজশাহীর তানোর থানা-য় “ওপেন হাউজ ডে-২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজনরা এতে অংশগ্রহণ করেন। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত বক্তারা নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সমাধানের জন্য করণীয় বিষয়ে মতামত দেন। প্রধান অতিথি জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা…
মোঃ শাহরিয়ার আহমেদ সুমন: রাজশাহীর তানোর উপজেলা-এর তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সমস্যা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকবৃন্দ কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান কলেজের উন্নয়ন ও সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে এলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ইনডোরেও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকছে। বর্তমানে ৯০ থেকে ১৩০ জন রোগী চিকিৎসাধীন থাকলেও প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সরবরাহ পর্যাপ্ত নয়। বিশেষ করে কুকুরে কামড়ানো রোগীদের জন্য ভ্যাকসিনের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে অনেক রোগীকেই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে উচ্চমূল্যে ওষুধ ও…
শহিদুল ইসলাম সোহেল, ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এ আগামী ৭ থেকে ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি ২০২৬)’। তিন দিনব্যাপী এ আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, প্রযুক্তিবিদ ও একাডেমিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। আয়োজকদের তথ্যমতে, ৫০টিরও বেশি দেশের অংশগ্রহণকারী এতে যুক্ত হবেন। এবারের কনফারেন্সে মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে প্রায় ৩৫ শতাংশ অর্থাৎ ২৫২টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার মাধ্যমে প্রকাশিত হবে এবং…
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২০) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদনি আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে খুলনা মহানগরসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নেতাকর্মীরা জানান, রেজাউল ইসলাম রেজা দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-এ বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে নির্যাতনের অভিযোগে আজিজুল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় অভিযোগটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ১২ মার্চ রাতে অভিযুক্ত গোপনে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তাকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক নির্যাতন করে। এরপর থেকেই অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেয় এবং ভুক্তভোগীর নম্বর ব্লক করে রাখে।…
