Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
  • আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার
  • বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী
  • ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী
  • সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক
  • হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির ক্ষেত্রে মৌজা ও ভৌগোলিক সীমানা বিবেচনার দাবি
  • সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ
  • ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রংপুর | ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা

ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা

By দৈনিক নবদিগন্ত06/05/2026 রংপুর No Comments2 Mins Read
ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে এলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ইনডোরেও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকছে। বর্তমানে ৯০ থেকে ১৩০ জন রোগী চিকিৎসাধীন থাকলেও প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সরবরাহ পর্যাপ্ত নয়।

বিশেষ করে কুকুরে কামড়ানো রোগীদের জন্য ভ্যাকসিনের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে অনেক রোগীকেই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে উচ্চমূল্যে ওষুধ ও স্যালাইন কিনে চিকিৎসা নিতে হচ্ছে।

রোগীদের স্বজনরা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পরও অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। জরুরি স্যালাইন বা ইনজেকশন না পাওয়ায় অনেক ক্ষেত্রে চিকিৎসা বিলম্বিত হচ্ছে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

পেটের সমস্যায় আক্রান্ত এক রোগীর স্বজন জানান, টানা কয়েকদিন বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন আরও অনেক রোগী।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, বর্তমানে কলেরা স্যালাইন, নরমাল স্যালাইন, ডিএনএসসহ বিভিন্ন ধরনের স্যালাইনের ঘাটতি রয়েছে। পাশাপাশি কুকুরে কামড়ানো রোগীদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনও মজুত নেই।

তিনি জানান, সংকট নিরসনে উপজেলা প্রশাসনের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিছু স্যালাইন সরবরাহ পাওয়া গেলেও রোগীর চাপ বেশি হওয়ায় তা পর্যাপ্ত নয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. আনিসুর রহমান বলেন, সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওষুধ সংকট ঠাকুরগাঁও

Keep Reading

2 Mins Read

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

2 Mins Read

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

2 Mins Read

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম 03/09/2026

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

03/09/2026

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

03/09/2026

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.