Author: দৈনিক নবদিগন্ত

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা): ‎ খুলনার উপকূলীয় কয়রা উপজেলা-এর দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অবহেলিত এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৫ মে) বিকেলে তিনি দুর্গম ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অবকাঠামোগত সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট সংস্কারে আগ্রহ প্রকাশ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সফরকালে তার সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এমপি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দক্ষিণ বেদকাশী এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা রয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনায় ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর মহানগর শাখা। মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বক্তারা বালাকোট যুদ্ধ-এর তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি মুসলিম উম্মাহর ইতিহাসে আত্মত্যাগ, সংগ্রাম ও আদর্শিক চেতনার প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। সভায় উপস্থিত নেতারা বালাকোটের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নৈতিক ও আদর্শভিত্তিক জীবন গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং দিবসটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনার রূপসা উপজেলা-এর তিলক-সামন্তসেনা সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ আরসিসি ব্রিজ নির্মাণ কাজ চার বছরেও শেষ হয়নি। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকার এই প্রকল্পের কাজ ২০২২ সালের ১৪ জুলাই শুরু হয় এবং ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো ব্রিজের দুই প্রান্তে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ সম্পন্ন হয়নি। স্থানীয়দের অভিযোগ, সড়কের মাঝখানে ব্রিজ নির্মাণ শুরু হওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। এই সড়কটি খুলনা-মোংলা মহাসড়ক-এর সঙ্গে সংযুক্ত হওয়ায় এটি ছিল গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। পাথরঘাটা গ্রামের বাসিন্দারা জানান, কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ধানসহ অন্যান্য ফসল কয়েক কিলোমিটার পথ মাথায়…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনার ডুমুরিয়া উপজেলা-এর সাহস ইউনিয়নের তেলিগাতি ও ভদ্রা নদীর মোহনায় অবস্থিত বাঁশতলা ও লতাবুনিয়া গ্রামে অবশেষে রক্ষাবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। সরকারি বরাদ্দ না থাকলেও বাড়িঘর ও ফসল রক্ষায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে গত এক সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চারদিকে নদী বেষ্টিত হওয়ায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দুই গ্রাম প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকিতে থাকে। বিশেষ করে ২০২১ সালে রক্ষাবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হলে প্রায় ১শ’ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয় এবং ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়। সেই ঘটনার পর থেকেই…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি জুয়েল সরদার (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সরদারডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল সরদার এলাকায় ‘জুয়েল-বোরহান বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। তিনি আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)…

Read More

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সুফি (রঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জানা যায়, তিনি বসুরহাটের আশরাফুল উলূম (কাওমী) মাদ্রাসা-এর প্রধান শিক্ষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষাজীবনে তিনি স্থানীয় হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করে ফেনীর সোনাগাজীর দারুল উলুম আল হোছাইনিয়া…

Read More

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা এলাকার উন্নয়নকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন অতিথিরা। মঙ্গলবার (৫ মে) বিকেলে ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদেরও পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকা সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, মানুষ সবসময় সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। তাই কোনো সাংবাদিকের কর্মকাণ্ড যেন উন্নয়ন বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির স্বার্থে সকলের কাজের…

Read More

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা): খুলনার সুন্দরবন এলাকায় পর্যটকদের লক্ষ্য করে হামলা ও লুটপাটের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলার চেষ্টা চালায় একটি দুষ্কৃতিকারী চক্র। বিষয়টি বুঝতে পেরে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডকে অবহিত করা হলে অভিযান শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিকেল ৫টার দিকে মোংলা কোস্ট গার্ড বেইসের আওতায় ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।…

Read More

এরশাদ রানা, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমানের নির্দেশনায় এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের উত্তর পাশে পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (৪০) ও মো. শরীফ হোসেন (৩২)। তারা মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আটক…

Read More

মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি: প্রবাসীদের নানা সমস্যার সমাধান ও অধিকার নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা আনোয়ার হোসেন পলাশ। এক বিবৃতিতে তিনি আরিফুল হক চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও দেশে-বিদেশে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রিতা প্রবাসীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিদেশে অসুস্থ হলে কনস্যুলেটের পক্ষ থেকে যথাযথ সহায়তা নিশ্চিত করার দাবিও জানান তিনি। আনোয়ার হোসেন পলাশ আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে কেনা সম্পত্তি রক্ষা ও…

Read More