কয়রার প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে এমপি আবুল কালাম আজাদ

কয়রার প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে এমপি আবুল কালাম আজাদ

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

খুলনার উপকূলীয় কয়রা উপজেলা-এর দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অবহেলিত এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (৫ মে) বিকেলে তিনি দুর্গম ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অবকাঠামোগত সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট সংস্কারে আগ্রহ প্রকাশ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সফরকালে তার সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এমপি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দক্ষিণ বেদকাশী এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা রয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।