রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি: নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. ইস্রাফীল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। জানা গেছে, ড. মো.…
Author: দৈনিক নবদিগন্ত
সৌরভ দত্ত, কলকাতা পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার। রবীন্দ্রজয়ন্তীর দিন সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের। এছাড়াও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেবেন। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর শনিবার শপথগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। দলীয় সূত্রে আরও জানা গেছে, নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব,…
মোঃ আব্দুল্লাহ শেখ,বাগেরহাট প্রতিনিধি: চিতলমারী উপজেলায় দোকানের মালামাল কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুজাহিদ স্থানীয় একটি দোকানের ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত বাইজিদ নামে এক যুবক ধারালো কাচি দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে জুস কেনাবেচা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাইজিদ কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর…
আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাজমিনা বেগম (২২) নামে এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে অপমৃত্যু মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলে বুধবার বিকেলে পৌর শহরের বাসিয়া সেতুর ওপর এ কর্মসূচি পালন করেন শ্রীধরপুর ও কাউপুর গ্রামের বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী রাজমিনা বেগমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা থানার এক এসআইয়ের বিরুদ্ধে নানা স্লোগানও দেন। রাজমিনার চাচা আব্দুল আলী অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ তার ভাইকে থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং পরে সেটি ব্যবহার করে অপমৃত্যুর মামলা করা হয়। তিনি দাবি…
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর নিরালা মোড়ে ইজিবাইকে থাকা এক যাত্রীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার নিরালা মোড়ে একটি ইজিবাইকে থাকা যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাদের ধাওয়া করে আটক করেন। পরে উত্তেজিত জনতা আটক দুজনকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদারের দাবি জানান।
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অপর আসামি সেলিম মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তামালতলা এলাকার মৃত চাঁন খলিফার ছেলে। খালাসপ্রাপ্ত সেলিম মিয়া…
নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধিঃ সংস্পর্শে হতে পারে নানা রোগ। দেশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম-ব্যাহত হতে পারে ফসলের উৎপাদন। দেখতে ধনেগাছের মতো। উচ্চতা দুই থেকে তিন ফুট। সবুজ পাতার ফাঁকে সাদা ফুলে আকর্ষনীয়,এই আগাছার নাম পার্থেনিয়াম। নাটোরসহ দেশের মাঠে-ঘাটে ছড়িয়ে পরেছে এই ঝোপালো গাছ। কৃষিবিদ ও চিকিৎকরা বলেছেন,পার্থেনিয়াম একধরনের বিষাক্ত আগাছা। বিষাক্ত এই আগাছার বিস্তার রোধে এখনি নিতে হবে পদক্ষেপ। না হলে কৃষি, কৃষক,গবাধিপশু ও মানবদেহের জন্য হয়ে উঠবে ভয়ংকর। নীরবে ক্ষতি করলেও জানে না বেশির ভাগ মানুষ। নাটোরের পতিত জমি থেকে শুরু করে কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে মানুষের জন্য ক্ষতিকর বিষাক্ত পার্থেনিয়াম গাছ। কয়েক বছর ধরে এ…
এরশাদ রানা, কুমিল্লা: কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টি এলাকায় শ্বশুরবাড়ি থেকে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে নগরীর কাসেম গার্ডেন ভবনের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত ফারিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কানগাঁও এলাকার মো. হানিফ মিয়ার মেয়ে। প্রায় আট মাস আগে নগরীর দেশওয়ালিপট্টি এলাকার মেহেদী হাসানের সঙ্গে তার বিয়ে হয়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, বিকেলে ঘুমানোর কথা বলে ফারিয়া…
নিজস্ব প্রতিবেদক: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসাইন আহমদের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অভিমত প্রকাশ করেছেন। ভিডিও বক্তব্যে হোসাইন আহমদ বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সেবা করে আসছেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি…
মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কাটা ধান মাঠেই পড়ে থেকে অঙ্কুরিত হতে শুরু করেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। জেলার সদর ও রামপালসহ বিভিন্ন এলাকায় কৃষকরা জানান, মৌসুমের শেষ পর্যায়ে হঠাৎ বৃষ্টির কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারেননি। অনেকেই কাটা ধান মাঠে শুকানোর জন্য রেখে দিলেও টানা বৃষ্টিতে তা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও শীষ থেকে চারা গজিয়ে যাচ্ছে। ফলে উৎপাদন খরচও উঠবে কি না—তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একই সঙ্গে বাজারে ধানের দাম কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। রামপালের শ্রীফলতলা গ্রামের কৃষক আনিস আলী বলেন, “অনেক কষ্ট…
