এসকে এম মহসিন রেজা, খুলনা উপজেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত নাইমুল হক বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা যায়, নাইমুল হক ক্যাশ কাউন্টারে একটি ভাউচার জমা দিলে তা যাচাইয়ের সময় সেটি জাল বলে ধরা পড়ে। প্রতারণা ধরা পড়ার পর তিনি পালানোর চেষ্টা করলে ব্যাংকের সামনে থাকা স্থানীয়রা তাকে আটক করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ব্যাংক ম্যানেজার মো. আবু জাফর জানান,…
Author: দৈনিক নবদিগন্ত
মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা শফিকুল আলম তুহিনের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। নেতৃবৃন্দ বলেন, শফিকুল আলম তুহিন দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তার অবদান ও নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টিও তারা স্মরণ করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা…
সৌরভ দত্ত, চন্ডীপুর: বুধবার রাতে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের বিশ্বস্ত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে বাংলার রাজ্য রাজনীতিকে। গোটা বিধানসভা নির্বাচনে চরম খাটুনির পর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে চণ্ডীপুর গিয়েছিলেন চন্দ্রনাথ। গতকাল সেখান থেকেই ফিরছিলেন কলকাতায়। রাস্তায় তাঁকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় বিধ্বস্ত গেরুয়া শিবির। চোখের জল ধরে রাখতে পারছে না চণ্ডীপুরবাসী। কেউ বলছেন, ‘কারও সঙ্গে কোনওদিন ও খারাপ ব্যবহার করেনি। কেউ বলছেন, ‘সাত চড়ে রা কাটত না।’ ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার। রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র ছিলেন চন্দ্রনাথ, ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন, সেখান থেকে অবসর নেওয়ার পরে সক্রিয়ভাবে শুভেন্দু অধিকারী সহায়ক হিসেবে কাজ…
শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। বুধবার (৬ই মে) রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বসুরহাট উত্তর বাজার বুড়ির মসজিদের পাশে জাহাঙ্গীর এর গরুর খামার এর সামনে থেকে শাকিল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। ইয়াবাসহ আটককৃত শাকিল বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড সোবহান মাষ্টার বাড়ির মৃত দুলালের ছেলে। পুলিশ জানায়, মাদকসেবী ও বিক্রেতা শাকিল হোসেনকে এর আগেও বেশ কয়েকবার আটক করা হয়। জামিনে ছাড়া…
নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলা পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন ৯ জন পরিবারের সদস্যদের মাঝে দুই লক্ষ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত শ্রমিকদের ৯ জন পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ শ্রমিক নেতা মনির হোসেন আব্দুল খালেক,রফিক ইসলাম, সেন্টু ইসলাম, জর্জ,কাওসার আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই ভাতা প্রদান করা হচ্ছে, যাতে করে অসহায় পরিবারগুলো কিছুটা আর্থিক সহায়তা পায়। “আমাদের শ্রমিক ভাইরা…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হাসান ইমন (১৫) নামের এক স্কুলছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পড়ালেখা নিয়ে অভিভাবকের বকাঝকার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় ইমন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান নিশ্চিত হতে পারেননি। ইমনের বাবা আবুল কালাম আজাদ জানান, “পড়ালেখার বিষয়ে রাগ…
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ হাওলাদার স্থানীয় আজগর আলী হাওলাদারের ছেলে। আটক ব্যক্তিরা হলেন— ফিরোজ, তানভীর, আকতার ও রেসমা বেগম। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ হাওলাদারের বাড়ির পেছনে কয়েকজন নারকেল পাড়তে গেলে বাধা দেন তার মেয়ে মাসুমা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু…
এরশাদ রানা, কুমিল্লা: সেবার ব্রতে চাকরি”শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই মাত্র ১২০ টাকার ফিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০১ জনকে নিয়োগ দেয়া হয়েছে।কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি ও কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পুলিশ সুপার জানান, Physical Endurance Test (PET) এর সকল ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।…
স্থানীয় প্রতিবেদন,শাহরিয়ার আহমেদ সুমন: তানোর উপজেলা-এ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় উপজেলার সরঞ্জয় ইউনিয়নের রায়তান আকচা গ্রামে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বাতাসে পল্লী বিদ্যুতের চারটি খুঁটি ভেঙে পড়ে এবং আরও তিনটি খুঁটি হেলে যায়। ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো চাঁনপুর মোড়ের পশ্চিম পাশে রায়তান আকচা মৌজায় অবস্থিত। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝড়ের সময় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে ও ভেঙে পড়ে। টানা বৃষ্টিতে অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসলহানির আশঙ্কা করছেন। এলাকাবাসী…
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রশাসনিক অঙ্গনে মানবিকতা, সততা ও কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। নম্র, ভদ্র ও সদালাপী এই কর্মকর্তা অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিসিএস ক্যাডারে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। তার অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বর্তমানে বাহুবল উপজেলায় যোগদানের কয়েক মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে দাপ্তরিক দীর্ঘসূত্রতা পরিহার, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে উপজেলায় বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন…
