Author: দৈনিক নবদিগন্ত

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: অল্প বৃষ্টিতেই কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে হাঁটুসমান পানি জমে জনদুর্ভোগ বাড়ছে। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘদিনের ড্রেনেজ সংকট ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার বিকেলে স্বল্প সময়ের বৃষ্টির পর নাগেশ্বরী বাজারের মেইন রোড, হাসপাতাল মোড়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে বিঘ্ন ঘটে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতিরও আশঙ্কা দেখা দেয়। পথচারীরা জানান, বৃষ্টি হলেই চলাচল দুর্বিষহ হয়ে…

Read More

মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় এক নারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জীবনপুর থেকে বাগজানাগামী সড়কের মাথা এলাকা থেকে মো. মতিবুল ইসলাম (৪০), মোছা. হেলেনা বেগম (৬০) ও মো. মেহেদী হাসান (২৮)-কে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে মোট ২ কেজি…

Read More

আশরাফুল আলম, কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি: কুড়িগ্রামের গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙনে নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি ও বালারহাট এলাকা অস্তিত্ব সংকটে পড়েছে। নদীভাঙনে গত এক সপ্তাহে অন্তত ২০টি পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে গ্রাম দুটি। স্থানীয়রা জানান, গঙ্গাধর নদীর তীব্র ভাঙনে ফসলি জমি, বসতভিটা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। চৌদ্দঘুড়ি বিজিবি ফাঁড়ি, প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের অন্যতম দরিদ্র জেলা কুড়িগ্রামে নদীভাঙন দারিদ্র্যের বড় কারণ। ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ফুলকুমার, গঙ্গাধর ও তিস্তাসহ বিভিন্ন নদীর ভাঙনে প্রতিবছর…

Read More

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের মিঠামইনে বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোপদীঘি ইউনিয়নের শফিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও মিঠামইন থানার তত্ত্বাবধানে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ৭ মে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. সামসুল আলম সাব্বিরের নেতৃত্বে একটি দল শফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারির পর নির্দিষ্ট স্থান থেকে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের তল্লাশি করে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ…

Read More

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার পেতনিমারা বিলে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক মো. ইয়ামিন শেখ (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, ইয়ামিন শেখ দীর্ঘদিন ধরে প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমির ঘেরে গলদা ও বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। পূর্ব বিরোধের জেরে তাকে ঘের থেকে উচ্ছেদের উদ্দেশ্যে একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল উজলপুর বাজার এলাকায় ধানে পানি…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা সাদ্দাম মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন সাদ্দাম মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়। সাদ্দাম মিয়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া…

Read More

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি: খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়া কয়রার নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান, যুবদল নেতা লিটন মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন ও মুছাসহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু…

Read More

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি: পাইকগাছায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ও জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট পাটা ও প্রতিবন্ধক অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লস্কর ইউনিয়নের কামাক্ষে খালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে খালের মধ্যে স্থাপন করা বিভিন্ন অবৈধ প্রতিবন্ধক সরিয়ে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালে অবৈধ নেট পাটা ও অন্যান্য প্রতিবন্ধক থাকার কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনভোগান্তি বাড়ছিল। অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর নিরালা মোড়ে ইজিবাইক থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আল-আমীন (৪৫), বাগেরহাটের নাগের বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এবং আমির ফকির (২৭), মোরেলগঞ্জের গাবতলা এলাকার মজিদের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, আল-আমীনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আমির ফকিরকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার নিরালা মোড়ে একটি ইজিবাইক থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের…

Read More

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সংবিধান স্বীকৃত সাংবাদিকদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। স্বাধীনতার পর গত ৫৫ বছরেও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের “জাতির বিবেক” বলা হলেও বাস্তবে তাদের নানা বঞ্চনা, হয়রানি ও অনিরাপত্তার মধ্য দিয়ে কাজ করতে…

Read More