Author: দৈনিক নবদিগন্ত

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: ভারত,বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মাদক ও গরু চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।…

Read More

সৌরভ দত্ত, কলকাতা : মেয়াদ শেষ হতেই নিয়ম মেনে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল আর এন রবি। ৭ মে পর্যন্ত ছিল তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ। হিসেব মতো তা শেষের পর বিধানসভার আর কোনও কার্যকারিতা থাকে না। নতুন সরকার গঠনের পর ফের কাজ শুরু হয়। সেই নিয়ম মেনেই বিধানসভা ভঙ্গের নির্দেশ দিলেন রাজ্যপাল। ভোটে পরাজয়ের পরও কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। কিন্তু রাজ্যপালের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পদ না ছাড়লেও আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বাংলা রাষ্ট্রপতি শাসনের আওতায়। ছাব্বিশের ভোটে ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন…

Read More

মোঃ হাবিবুর রহমান মোল্লা, লক্ষ্মীপুর উপজেলা: লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নিকার-এর ১২০তম সভায় লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন উপজেলা হিসেবে যুক্ত হলো চন্দ্রগঞ্জ। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা গ্রহণে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন। এ অনুমোদনের পর…

Read More

মো: আল-মাহফুজ শাওন: খুলনায় অস্ত্র আইনের পৃথক ধারায় মো. মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামের এক যুবককে মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মমি জমাদ্দার খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা হাসখামার এলাকার শামীম জমাদ্দারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। পাশাপাশি আদালত তাকে অর্থদণ্ডও প্রদান করেছেন। মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। মামলার নথি অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর…

Read More

মোঃ জোনায়েদ হোসেন জুয়েলস্টাফ রিপোর্টার নবগঠিত কমিটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে জেলা ছাত্রদল। নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ-কে অভিনন্দন জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। নতুন কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বিকেলে শহরের গৌরাঙ্গ বাজার এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল স্লোগান, করতালি ও উৎসবমুখর পরিবেশ। জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুনে নতুন নেতৃত্বের প্রতি…

Read More

মো: রেজাউল করিম, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে কুরুকপাতা ইউনিয়নে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে প্রায় ৭০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শয্যা সংকটের কারণে অনেককে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই ১ থেকে ১০ বছর বয়সী ম্রো ও মারমা সম্প্রদায়ের শিশু। কুরুকপাতা এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে। জেলা সিভিল সার্জন জানান, পরিস্থিতি…

Read More

শেরপুর, বগুড়া প্রতিনিধি আল মুনতাকিম বগুড়া বিমানবন্দরকে অতি দ্রুত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করতে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছেন। রানওয়ে সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও যাত্রীসেবা চালুর সম্ভাব্যতা যাচাই করাই এ সফরের মূল উদ্দেশ্য। পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। তারা বিমানবন্দরের রানওয়ে, টার্মিনাল ভবন ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানান,…

Read More

মোঃ রানা, বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। একই সঙ্গে কৃষি অফিস প্রাঙ্গণে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে একাধিক স্টল সম্বলিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। এছাড়াও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং পৌর বিএনপির…

Read More

ডিআইইউ প্রতিনিধি, শহিদুল ইসলাম সোহেল: কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও স্মার্ট প্রযুক্তিকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬’। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের যাত্রা শুরু হয়, যা চলবে ৮ মে পর্যন্ত। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ৫০টিরও বেশি দেশের গবেষক অংশ নিচ্ছেন। মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে কঠোর বাছাই শেষে ২৫২টি গৃহীত হয়েছে। সম্মেলনের অ্যাকসেপ্টেন্স রেট ৩৫ শতাংশ,…

Read More

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের দানাপাটুলী গ্রামে দীর্ঘদিন অন্ধকারে থাকা এক অসহায় পরিবার অবশেষে বিদ্যুৎ সংযোগ পেয়ে স্বস্তি ও নতুন আশার আলো দেখেছে। স্থানীয় পারভীন বেগম স্বামী ও একমাত্র পুত্রকে হারানোর পর দুই মেয়েকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিলেন। কেরোসিনের বাতি ও মোমবাতির আলোয় চলত তাদের দিন-রাত, যা বিশেষ করে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। পরিবারটির এই দুরবস্থার খবর কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় ও স্থানীয় সমাজসেবী শাহজাহান সানাউল্লাহর সহযোগিতায় বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর…

Read More