শপিংমল ও দোকানপাটের বন্ধের সময় বেড়েছে

শপিংমল ও দোকানপাটের বন্ধের সময় বেড়েছে

জ্বালানি সাশ্রয়ের কারণে আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানগুলোর জন্য। তবে সরকার নতুন সিদ্ধান্তে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখতে অনুমতি দিয়েছে। রোববার (৫ এপ্রিল) জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিন মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি…

বিস্তারিত
জাতিসংঘের সাবেক প্রধান ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিলেন

জাতিসংঘের সাবেক প্রধান ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিলেন

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক প্রধান এবং নোবেল শান্তি জয়ী মোহাম্মদ আলবারাদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম উন্মাদ বা ‘পাগল’ হিসেবে সমালোচনা করেছেন। শনিবার (৪ এপ্রিল) তিনি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিলেন। আলবারাদি আহ্বান জানান, তারা যেন মার্কিন প্রেসিডেন্টকে পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে বাধা দেন।…

বিস্তারিত
মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক

মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সাবেক এই নেতা বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট…

বিস্তারিত
তরমুজের বীজ খেলে কী হয়?

তরমুজের বীজ খেলে কী হয়?

তরমুজ খাওয়ার সময় বীজ খেয়ে অনেকেই চিন্তিত হন। তবে সত্যি বলতে, তরমুজের বীজ খাওয়া মোটেও ক্ষতিকর নয়। বরং এটি পুষ্টির ভালো উৎস হিসেবে কাজ করে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, এই ছোট বীজের মধ্যে রয়েছে অনেক উপকারিতা যা শরীরের জন্য বিশেষ দরকারী। ছোট, কিন্তু পুষ্টিতে সমৃদ্ধ প্রোটিন উৎস: বীজে প্রায় ৩০% প্রোটিন এবং আর্জিনিন নামের অ্যামিনো অ্যাসিড থাকে,…

বিস্তারিত
৩৪ বছরেই অস্কারের অবসর

৩৪ বছরেই অস্কারের অবসর

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। গত বছরের নভেম্বরে হৃদ্‌রোগজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরই তিনি এ সিদ্ধান্ত নেন। অস্কারের সঙ্গে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর চুক্তি ছিল ২০২৭ সালের শেষ পর্যন্ত, তবে চলতি সপ্তাহেই সেই চুক্তি শেষ করতে যাচ্ছেন তিনি। নভেম্বরে সাও পাওলোর বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে…

বিস্তারিত
ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৫ এপ্রিল) সকাল প্রায় পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা…

বিস্তারিত
লেবাননে ইসরাইলি হামলা: শিশুসহ নিহত অন্তত ২০, বাড়ছে হতাহতের সংখ্যা

লেবাননে ইসরাইলি হামলা: শিশুসহ নিহত অন্তত ২০, বাড়ছে হতাহতের সংখ্যা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আরও বহু মানুষ আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নাবাতিয়া অঞ্চলের হাব্বুশ ও কফুরের মাঝামাঝি একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। একই সময়ে, টায়ারের উত্তরের কাদমুস সড়কে ড্রোন হামলায়…

বিস্তারিত
দম্পতির চেহারায় মিল—মিথ না বাস্তব?

দম্পতির চেহারায় মিল—মিথ না বাস্তব?

দীর্ঘদিন একসঙ্গে থাকা অনেক দম্পতিকে দেখে মনে হয় তাদের চেহারায় যেন কিছুটা মিল তৈরি হয়েছে। কারও হাসি, কারও চোখের ভাঁজ বা মুখের অভিব্যক্তি—সবকিছুই একরকম মনে হতে পারে। তাই প্রশ্ন ওঠে, সত্যিই কি সময়ের সঙ্গে স্বামী-স্ত্রীর চেহারা এক হয়ে যায়? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি আংশিক সত্য হলেও পুরোপুরি নয়। মানুষের চেহারা জিনগতভাবে বদলে গিয়ে এক হয়ে যায়—এমন…

বিস্তারিত
আইপিএস কেনায় ডেপুটি স্পিকারের এক মাসের বেতন অনুদান

আইপিএস কেনায় ডেপুটি স্পিকারের এক মাসের বেতন অনুদান

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি স্কুলে বিদ্যুৎ সমস্যায় ভোগা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের সমপরিমাণ প্রায় এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি হঠাৎ করে ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে গেলে অভিভাবকদের কাছ থেকে বিদ্যুৎ সংকটের বিষয়টি জানতে…

বিস্তারিত
চুরির অভিযোগে দুই শিশুকে পানিতে ডুবিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

চুরির অভিযোগে দুই শিশুকে পানিতে ডুবিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং পরে পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। ঘটনার সূত্রপাত হয় গত…

বিস্তারিত