বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬.৯১ বিলিয়ন ডলার
আমদানি বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ার প্রভাবে দেশের বাণিজ্য ঘাটতি গত এক বছরে ৩ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১৩.৭১ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের মতে, আমদানি বাড়লেও রপ্তানি প্রত্যাশা…
