জ্বালানি সাশ্রয়ের কারণে আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানগুলোর জন্য। তবে সরকার নতুন সিদ্ধান্তে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখতে অনুমতি দিয়েছে।
রোববার (৫ এপ্রিল) জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিন মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছে। দোকান মালিকদের আবেদন বিবেচনা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পেট্রোল ও অকটেন মজুদ রয়েছে। এছাড়া, রাশিয়া থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্র ইতিবাচক অবস্থান নেয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে এবং আশা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে রাশিয়া থেকে তেল আমদানি করার সুযোগ দেবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত জ্বালানি সংকটের কারণে ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে প্রথমে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী মালিক সমিতির অনুরোধে সময় বৃদ্ধি করা হয়েছে।
