Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা
  • টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান
  • ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
  • কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
  • আশুলিয়ায় সাংবাদিক আহসান হাবিব অসুস্থ, দোয়া কামনা
  • বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন গ্রেফতার
  • কুমিল্লায় শুভ জন্মাষ্টমীর উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী হাজী আমিন-উর রশিদ ইয়াছিন
  • বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান

বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান

By দৈনিক নবদিগন্ত04/09/2026 বরিশাল No Comments2 Mins Read
বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধ :

বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ‘বিডি ক্লিন – বরিশাল’-এর সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। বক্তব্যে তিনি বলেন, “পরিচ্ছন্নতা কেবল একটি সাময়িক অভিযান নয়, এটি আমাদের নিয়মিত চর্চা হওয়া উচিত। বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবকরা যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক ও তরুণ সমাজ এগিয়ে এলে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ ও কার্যকর উদ্যোগে খুব অল্প দিনের মধ্যেই বাকেরগঞ্জকে একটি ‘ক্লিন বাকেরগঞ্জ’ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।” এ সময় তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যার যার ব্যক্তিগত বর্জ্য নিজেকেই নির্দিষ্ট স্থানে ফেলার উদাত্ত আহ্বান জানান।

​পৌর প্রশাসনের তত্ত্বাবধানে অভিযানকালে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের পাশে ডোবা, ডাস্টবিন ও এর আশপাশের জমে থাকা বর্জ্য অপসারণ করেন। একইসঙ্গে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের এই জনকল্যাণমূলক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান ও সহ-বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেনসহ প্রমুখ। এই অভিযানে বিডি ক্লিনের মোট ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।

​উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও সামাজিক উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। অভিযান শেষে উপজেলা প্রশাসনের সার্বিক পরামর্শে বাকেরগঞ্জ পৌরসভা এলাকা নিয়মিত পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিডি ক্লিনের একটি স্থানীয় টিম গঠন করা হয়।

বাকেরগঞ্জ বিডি ক্লিন

Keep Reading

2 Mins Read

ভোলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেপ্তার

2 Mins Read

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

1 Min Read

ভোলা প্রেসক্লাবে তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

খুলনা 05/09/2026

টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান

05/09/2026

৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল

04/09/2026

কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

04/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.