মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনার সাচিবুনিয়া বাজারের (বালা মার্কেট) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় বাজারের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন। তিনি বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও স্থানীয়দের পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মোঃ এনামুল ইসলাম রনি। এছাড়া উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল শেখ।
আলোচনায় বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অপরাধ প্রতিরোধ, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

