Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯
  • ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২
  • কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
  • সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দিরে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
  • কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের
  • মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা
  • ভোলা প্রেসক্লাবে তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের অভ্যর্থনা
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

By দৈনিক নবদিগন্ত03/09/2026 বরিশাল No Comments2 Mins Read
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ, ভোলার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা, ইভটিজিংয়ের ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের নেতিবাচক পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে এবং অসৎ সঙ্গ পরিহার করতে হবে। পাশাপাশি সহপাঠীদের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইভটিজিং ও অনলাইন হয়রানির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে পুলিশ সুপার নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি গোপন না রেখে অভিভাবক, শিক্ষক অথবা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময়ে অংশ নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরে।

বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভোলা

Keep Reading

2 Mins Read

‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯

1 Min Read

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২

1 Min Read

কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯

ঢাকা 03/09/2026

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২

03/09/2026

কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

03/09/2026

সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দিরে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.