Author: অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ে পা রাখল কে-পপ সুপারগ্রুপ বিটিএস। প্রায় চার বছরের বিরতির পর ব্যান্ডটি নতুন অ্যালবাম, বিশাল কনসার্ট এবং বিশ্ব সফরের ঘোষণা করেছে, যা সংগীত–বিশ্বের জন্য এক ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। নতুন অ্যালবাম ‘আরিরাং’ এবং প্রত্যাবর্তন কনসার্ট গত ২০ মার্চ প্রকাশিত হয়েছে ব্যান্ডের পঞ্চম অ্যালবাম ‘আরিরাং’। একই দিনে সিউলের গুয়াংঘওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত হয় প্রত্যাবর্তন কনসার্ট, যা সরাসরি উপভোগ করেছেন প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক। কনসার্টটি নেটফ্লিক্সেও লাইভ স্ট্রিম হয়েছে, যা আন্তর্জাতিক ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে। অ্যালবামের নাম কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে নেওয়া হয়েছে। এতে আধুনিক সাউন্ডের সঙ্গে কোরিয়ার সাংস্কৃতিক…

Read More

মাদ্রিদ থেকে প্যারিস—চিকিৎসা সংক্রান্ত এক অদ্ভুত বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মূলত রিয়াল মাদ্রিদে করা ভুল হাঁটু পরীক্ষাই বিতর্কের শুরু। ২০২৬ সালের বিশ্বকাপের আগে চোট সংক্রান্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় আলোচনার কেন্দ্রে আসে রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের চিকিৎসা ব্যবস্থাপনা। ফরাসি সাংবাদিক ড্যানিয়েল রিওলো দাবি করেন, মাদ্রিদে এমবাপ্পের বাম হাঁটুর সঠিক রোগনির্ণয় হয়নি, বরং ভুল পরীক্ষা করা হয়েছিল, যা তার ক্যারিয়ারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারত। ২০২৫ সালের শেষ দিকে এমবাপ্পে বাম হাঁটুতে অস্বস্তি অনুভব করতে শুরু করেন। মাদ্রিদে করানো পরীক্ষায় সন্তুষ্ট না হয়ে তিনি ফ্রান্সে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। সেখানে নতুন পরীক্ষা-নিরীক্ষার পর…

Read More

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। দেশের অধিকাংশ জেলায় পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে শুরু হবে। বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের জারি করা নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল (বুধবার) থেকে পরীক্ষা শুরু হবে। ঐ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোর সূচি অনুযায়ী: ১৬ এপ্রিল (বৃহস্পতিবার):…

Read More

দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫,৪৮২ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২,৪১,৪৪৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে ১৯ মার্চ দু’দফায় ভালো মানের এক ভরি…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে দায়িত্ব তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, তার প্রশাসনের মধ্যে প্রথম তিনি হেগসেথের কাছ থেকেই ইরানে হামলার পরামর্শ পেয়েছিলেন। গত সোমবার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ‘সেফ টাস্ক ফোর্স’ সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। ওই বৈঠকে পেন্টাগন প্রধান হেগসেথ ট্রাম্পের পাশে বসে ছিলেন। ট্রাম্প বলেন, “আমি পিটকে ডেকেছিলাম, জেনারেল কেইনকে ডেকেছিলাম। আমাদের আরও অনেক দক্ষ ব্যক্তিকে ডেকে বলেছি আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা রয়েছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি। আমরা চাইলে পরিস্থিতি আরও জটিল হতে দিতে…

Read More

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানের জন্মদিনে উপস্থিত। ভিডিওতে দেখা যায়, জন্মদিনের কেক কাটার সময় দুজনে একে অপরকে কেক খাইয়েও দিচ্ছেন। এই সময় আসিফ সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন, যা ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুই দিন আগে জানা গিয়েছিল যে আসিফ আকবর যুক্তরাজ্যে যাচ্ছেন, যদিও সফরের উদ্দেশ্য তখন স্পষ্ট ছিল না। এই ভিডিও নতুন করে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ১৯৮৭ সালের ২৪ মার্চ জন্ম নেওয়া সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল তারকা। ব্যাট ও বল হাতে দীর্ঘদিন…

Read More

টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক এবং আচরণ সংক্রান্ত বিস্ফোরক দাবিও। সুন্দরবনের প্রান্ত থেকে উঠে আসা সুস্মিতা অভিনয়ের জগতে নিজের জায়গা করে নেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং এবং ব্যবসায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০২৫ সালের ২০ মার্চ, নিজের জন্মদিনে সুস্মিতা এবং সব্যসাচী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে তারা যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক মতভেদের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তাদের পরিবারও এই তথ্য নিশ্চিত করে। বিচ্ছেদের কিছুদিন পরই আবারও সমালোচনার…

Read More

এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া তিউনিশিয়ার সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনের ক্ষেত্রে বাধার মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতা’ দেখিয়ে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির প্রদর্শন আটকিয়েছে—এমন অভিযোগ করেছেন সিনেমাটির ভারতীয় পরিবেশক। ভারতীয় পরিবেশক সংস্থা জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টের প্রধান মনোজ নন্দওয়ানা বলেন, গত ফেব্রুয়ারিতে তিনি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল ৬ মার্চ, অস্কারের আগে, সিনেমাটি ভারতে মুক্তি দেওয়ার। তবে সেন্সর বোর্ডের এক সদস্য তাকে জানান, সিনেমাটি মুক্তি পেলে ভারত ও ইসরাইলের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই যুক্তি মানতে নারাজ নন্দওয়ানা বলেন, “ভারত ও…

Read More

গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি এবার পালন করা হবে না। এর আগে মঙ্গলবার সকালে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। কেপিআই, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির বাইরে থাকার কথা ছিল। তবে রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে জানান, নির্ধারিত এই ব্ল্যাকআউট কর্মসূচি আর পালন করা হবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর…

Read More

মালদ্বীপে চলমান SAFF U-20 Championship-এ দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে-এ ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের দল। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার পারফরম্যান্সে কোচ মার্ক কক্সের দল সেমিফাইনালের পথে শক্ত অবস্থান তৈরি করেছে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়েও গোল করতে ব্যর্থ হওয়ায় বিরতিতে যেতে হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান। এরপর ৬৭তম মিনিটে শেখ…

Read More