ফরিদপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) সকালে জেলার বোয়ালমারী উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মিন্টু (৫৫)। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) জেলা কৃষক লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগের একটি উপকমিটির সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন। স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই দশক ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গোলাম কবির তার ছোট ভাইকে চতুল ফায়ার সার্ভিসের পেছনের রেলগেট এলাকায় ডেকে নেন। সেখানে কথাকাটাকাটির…
Author: অনলাইন ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চালাতে ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ঘাটে এসে পৌঁছায়।…
৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। অপসারিত কর্মকর্তারা হলেন—১. সাজিদ বিন কামাল (বিপি-৯৭২৫৯০০১৯৩)২. রতন বালা (বিপি-৯৬২৫৯০০২৭৮)৩. মো. আব্দুল আজিজ (বিপি-৯৮২৫৯০০২৭৩)৪. তাহমিদ আহমদ (বিপি-৯৭২৫৯০০২৪৯) তবে প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
যশোর নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামের এক বদ্ধ মহিলার করুন মৃত্যু হয়েছে। সে বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মূত্যু মোতালেব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বিকাল পৌনে পাঁচটার দিকে চাড়াভিটা বাজার থেকে পুত্র হজরত আলীর মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।পথোমধ্যে দক্ষিণ শ্রীরামপুর ফোকর মোল্যার বাড়ির সামনে পৌছালে।মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হজরত আলীর মা আয়শা বেগম (৫৫) ছিটকে রাস্তার উপর পড়ে গেলে যশোর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী সোহাগ পরিবহনের একটি গাড়ি তার মাথার উপর দিয়ে চলে গেলে আয়শা বেগমের ঘটনাস্থলে মূত্যু হয়।এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া…
রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আজ বুধবার সকালে শিশু-কিশোরদের হাতে নির্মিত হলো এক অনন্য দেয়াল। এটি নামকরণ করা হয়েছে ‘মুক্তিযুদ্ধের দেয়াল’। আয়োজনটি করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর, সহযোগিতায় ছিল ঐকতান সংস্কৃতি চর্চাকেন্দ্র। শিশুরা কাগজের বাক্স দিয়ে দেয়াল তৈরি করে। পরে রং ও তুলির সাহায্যে তারা আঁকলো জাতীয় স্মৃতিসৌধ, রক্তিম সূর্য, সবুজ-শ্যামল বাংলাদেশসহ বিভিন্ন ছবি। এগুলো কাগজের বাক্স দিয়ে বানানো দেয়ালে সাঁটানো হয়। প্রতীকী অভিনয় ও শিশুদের অংশগ্রহণ দেয়ালের সামনে শিশুরা প্রতীকীভাবে গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। এই অভিনয় ১৯৭১ সালের কালরাত্রি স্মরণ করিয়ে দেয়, যখন পাকিস্তানি বাহিনী নির্বিচারভাবে মানুষ হত্যা করেছিল। শিশুদের আঁকা ছবি ও কাগজের বাক্সের মাধ্যমে তৈরি এই দেয়াল দর্শকদেরকে…
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিরোধের জের ধরে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবারের চলাচলসহ পেঁয়াজ উত্তোলন মৌসুমে মাঠ থেকে বাড়ীতে পেঁয়াজ নিয়ে যেতে পারছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা ভুক্তভোগী নাসির খান সহ অন্যান্যরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুড়া গ্রামের প্রধান সড়ক থেকে ছান্নাফ মোল্লার বাড়ী হতে উত্তর সাইড ৩০০ ফুট ডালু রাস্তা। রাস্তাটি জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মৃত টুটুল মেম্বার জীবিত থাকাকালে মাটির কাজ করে দেয়। এতে ৪টি পরিবারের অনেক সদস্য বছরের পর বছর রাস্তাটি ব্যবহার করে আসছে। সম্প্রতি বিরোধের জের ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে সাঙ্গুরা গ্রামের আলি মোল্যা…
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হওয়ার পর, ইউরোপের মধ্যে প্রথমবারের মতো স্লোভেনিয়া জ্বালানি বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। স্লোভেনিয়ার সরকার ঘোষণা করেছে, এখন থেকে ব্যক্তিগত গাড়ির চালকরা দিনে সর্বোচ্চ ৫০ লিটার জ্বালানি কিনতে পারবেন। দেশটির অভ্যন্তরীণ মজুত রক্ষার জন্য এবং আন্তর্জাতিক তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি সংকট এবং ফুয়েল টুরিজম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্লোভেনিয়ায় তেলের দামের বৃদ্ধি ও সীমিত সরবরাহের কারণে ‘ফুয়েল টুরিজম’ দেখা দিয়েছে। প্রতিবেশী অস্ট্রিয়ায় কম দামে তেল কিনতে দেশটির নাগরিকরা ভ্রমণ করছেন। বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলো তাদের জরুরি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল…
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বর্তমান বৈশ্বিক সংঘাতের অবস্থা দেখে মনে করছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতকে ইতোমধ্যেই কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছেন। পশ্চিমা বিশ্বের আধিপত্য ও সংঘাত লাভরভের মতে, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা মূলত পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার ফল। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা বিশ্বের একটি ক্ষুদ্র অংশ—বিশেষ করে রাজনৈতিক এলিটরা—রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করছে। লাভরভ আরও জানিয়েছেন, আফ্রিকার মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে আগামী অক্টোবর মাসে মস্কোতে অনুষ্ঠিতব্য রাশিয়া-আফ্রিকা সম্মেলনের প্রস্তুতি চলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে গভীর…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দাম বৃদ্ধির প্রভাব সাধারণ জনগণ এবং ব্যবসায়ীদের জীবনযাত্রায় সরাসরি অনুভূত হচ্ছে। ভিয়েতনামের বাজারে এই দামের ঊর্ধ্বগতির প্রভাব শুধু দেশীয় অর্থনীতিতে নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি করেছে। ডিজেলের দাম ও পেট্রলের মূল্যবৃদ্ধি মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার দুই দিন আগে, ২৬ ফেব্রুয়ারি থেকে ডিজেলের দাম প্রায় ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিজেল: গত মাসে প্রতি লিটার ১৯,২৭০ ভিয়েতনামিজ ডং, বর্তমানে বৃদ্ধি পেয়ে ৩৯,৬৬০ ডং বা প্রতি লিটার ১.৫০ ডলার। ৯৫-অকটেন পেট্রল: প্রায় ৬৮…
হলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ইন্টিমেসি কো–অর্ডিনেটর, যাঁরা অভিনয়শিল্পীদের নিরাপত্তা, সম্মতি এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেন। তবে এই ব্যবস্থার মধ্যেও সব অভিনেতা সমানভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সম্প্রতি ব্রিটিশ তারকা রেবেকা ফার্গুসন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি কো–অর্ডিনেটর ছাড়াই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ‘সহায়ক’ না ‘বাধা’—দ্বিধায় অভিনেতারা ইন্টিমেসি কো–অর্ডিনেটররা এখন প্রায় সব বড় প্রযোজনায় নিয়মিত উপস্থিত থাকেন। অভিনয়শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টারস গিল্ডের মতে, তাঁদের কাজ হলো—অভিনেতা এবং প্রযোজনা দলের মধ্যে সেতুবন্ধ তৈরি করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবেদনশীল দৃশ্যগুলো পেশাদারভাবে পরিচালনা করা। কিন্তু এই বিষয় নিয়ে মতভেদ স্পষ্ট। কেউ এটিকে নিরাপত্তার জন্য…
