বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। নিহত আমির হামজা স্থানীয় রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। সম্প্রতি দুই মাস আগে তার বিয়ে হয়েছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় তিনটি…
Author: অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুচৌধুরীরহাট-ভোলা-বরিশাল রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা। জরিমানার আওতায় থাকা কাউন্টারগুলো হলো— শাহী পরিবহন, শ্যামলী পরিবহন, জোনাকি পরিবহন এবং সোনিয়া ক্লাসিক। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঈদুল ফিতরের পর কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলে কিছু পরিবহন কাউন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা…
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকারা। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানিয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল প্রায় সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তামিম ইকবাল। তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন।”…
ভারতের মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৩ মার্চ রাতে শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে জয়পুরের মানসরোবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে ১১টার দিকে নগর নিগম অফিসের কাছাকাছি একটি মোড় ঘোরার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতির কারণে আঘাতটি ছিল বেশ জোরালো। এতে হর্ষিল গুরুতরভাবে মাথায় আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩০ বছর। হর্ষিল কালিয়া একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা ছিলেন।…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২৭তম দিনে পৌঁছেছে। সংঘাতের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও দেশটির শাসনব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তীতে একের পর এক সামরিক ও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি পরমাণু বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের রাজধানী জেরুজালেমে…
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত টানা ২৭ দিনে গড়িয়েছে। সংঘাতের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও দেশটির শাসনব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বরং ধারাবাহিকভাবে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। পাল্টা হিসেবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এই পরিস্থিতিতে প্রত্যাশার তুলনায় ইরানকে দ্রুত দুর্বল করতে না পেরে চাপে পড়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে আসছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনের জন্য নির্ধারিত…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চার আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন। পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাকচুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল…
ঈদে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে দম। দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরী রায়। বুধবার সন্ধ্যায় শুটিং স্পটের কিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “দম শুধু একটা সিনেমা নয়, এটা এমন একটি অনুভূতি—যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।” এবারের ঈদে মুক্তি পাওয়া এই ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সাক্ষাৎকারে পূজা চেরী রায় বলেন, “দম আমার জীবনের নতুন অধ্যায়। আমি ভালো সিনেমার খোঁজ করছিলাম, আর এই সিনেমা আমার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে বড় পরিবর্তন এনেছে।” ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেছেন তিনি। মায়ের মৃত্যু তাঁকে ভীষণভাবে ভেঙে…
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে Google। বরাবরের মতো এবারও তাদের এই উদ্যোগ ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। বিশেষ ডুডলটিতে নীল আকাশের পটভূমিতে গুগলের লোগোর সঙ্গে উড়তে দেখা যাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। সাদা মেঘের মাঝে ইংরেজিতে নান্দনিকভাবে লেখা “Google” শব্দটির সামনে পতপত করে উড়ছে জাতীয় পতাকা—যা দিবসটির গুরুত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে। স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগলের সার্চ পেজে প্রবেশ করলেই ব্যবহারকারীরা ডুডলটি দেখতে পাচ্ছেন। ডুডলের ওপর কারসর রাখলে ‘Bangladesh Independence Day 2026’ বার্তা দেখা যাচ্ছে। আর এতে ক্লিক করলে সরাসরি স্বাধীনতা দিবস–সংক্রান্ত সার্চ ফলাফলে নিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই…
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রে বড় আইনি চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট Meta Platforms এবং Google। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড বুধবার দেওয়া এক রায়ে দুই প্রতিষ্ঠানকেই দায়ী সাব্যস্ত করে মোট ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। এই রায়কে প্রযুক্তি খাতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটাই প্রথম জুরি রায়। বিশ্লেষকদের মতে, এর ফলে ভবিষ্যতে একই ধরনের আরও বহু মামলার পথ খুলে যেতে পারে। রায় অনুযায়ী, Meta Platforms-কে ৪২ লাখ ডলার এবং Google-কে ১৮ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। যদিও এই অর্থের…
