Author: অনলাইন ডেস্ক

আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালের প্রায় দুই মাস পর আপিল বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে মরক্কোকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। তবে এই সিদ্ধান্তকে কার্যত প্রত্যাখ্যান করে প্যারিসে ট্রফি প্যারেড করেছে সেনেগাল দল। গত শনিবার রাতে পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামার আগে প্যারিসে এই ট্রফি প্যারেড অনুষ্ঠিত হয়। সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালির নেতৃত্বে আয়োজিত এ উদযাপনে দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অংশ নেন। গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক সমর্থক এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্যারিসে উল্লেখযোগ্য সংখ্যক সেনেগালিজ বসবাস করায় সেখানেই এই আয়োজন করা হয়। শিরোপা…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অবশেষে সাব-রেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবনের উদ্বোধন হয়েছে, যার মাধ্যমে দীর্ঘ ৫১ বছরের ভোগান্তির অবসান ঘটেছে। নতুন ভবনটি উপজেলার উদাখালী ইউনিয়নের কালিরবাজার এলাকায় নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ১৯৭৭ সালে গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট সংলগ্ন ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ভাড়া করা ভবনে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে একই জরাজীর্ণ ভবনে উপজেলার সাতটি ইউনিয়নের জমি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এতে স্থানীয় বাসিন্দাদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হতো। উপজেলা সদরে নিজস্ব ভবন নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রায় ৩৩ শতাংশ জমির ওপর কালিরবাজার এলাকায় নতুন ভবন নির্মাণ করা হয়। যদিও ভবনটির নির্মাণকাজ দুই বছর…

Read More

চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ এবং তাদের আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। এই তালিকায় মোট তিন হাজার ৮৪৯ চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে এক হাজার ২৫৪ জন। বাকিরা সক্রিয় দেশের অন্যান্য জেলায়। পুলিশের তথ্যমতে, এই চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটায়…

Read More

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্বাধীনতার ঘোষক ইস্যুতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা খাতুনকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার ঘটনা এ বিতর্ককে আরও উসকে দিয়েছে। জানা গেছে, এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইউএনও খাদিজা খাতুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমান-এর নাম উল্লেখ করেন। তিনি সেখানে জিয়াউর রহমান-কে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেননি। এ বক্তব্যের পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা ইউএনওকে বয়কট করার ঘোষণা দেয়। ইউএনও তার বক্তব্যে বলেন, সংবিধানে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা হচ্ছে, ততদিন স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নামই বহাল থাকবে। সংবিধানে জিয়াউর…

Read More

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তসবিহ নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনায় তালহা বিন শহীদ ভূঁইয়া (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত তসবিহর একটি ঘুঁটি গিলে ফেলার পর সেটি গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তালহা ওই এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় শিশুটি ঘরে খেলছিল। এ সময় তসবিহ হাতে নিয়ে খেলার একপর্যায়ে একটি ঘুঁটি মুখে দিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেটি তার গলায় আটকে যায় এবং…

Read More

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন চলাকালে গঙ্গাচড়া উপজেলায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি…

Read More

ফিলিস্তিনি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা অবলম্বনে নির্মিত তিউনিশিয়ার আলোচিত চলচ্চিত্র ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক স্পর্শকাতরতার কারণ দেখিয়ে সিনেমাটির সেন্সর ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে দেশটির রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া এই সিনেমাটি ভারতে মুক্তির উদ্যোগ নেওয়া হলেও এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমোদন পায়নি। চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক প্রতিষ্ঠান জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টের প্রধান মনোজ নন্দওয়ানা বলেন, গত ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়। পরিকল্পনা ছিল ৬ মার্চ অস্কার অনুষ্ঠানের আগেই এটি মুক্তি…

Read More

শেরপুর শহরে একটি আবাসিক ভবনের নিচতলায় বিপুল পরিমাণ ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে শহরের গোপালবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংক স্থাপন করে সেখানে অবৈধভাবে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এই কার্যক্রমে তাপস নন্দীর পাশাপাশি শফিকুল ইসলাম হেলালের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে প্রায়…

Read More

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে শাওন মিয়া (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া ওই এলাকার জোরগাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাওনের সঙ্গে একই গ্রামের ফটিক মিয়ার ছেলে সুবেন মিয়া (২৬)-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে কোনো এক বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে সুবেন মিয়া ধারালো অস্ত্র দিয়ে শাওন মিয়ার পেটে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে শাওন…

Read More

বগুড়ার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর প্রায় ৪টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। জানা যায়, তিনি বগুড়া-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিবি সূত্রে আরও জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি…

Read More