Author: অনলাইন ডেস্ক

কুকুরকে লাথি দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে কৃষকের মৃত্যু কুমিল্লার দেবিদ্বার উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামে কুকুরকে লাথি দেওয়ার ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িত হয়ে জুলুস মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬:৩০টার দিকে গ্রামের মধ্যপাড়ায় একটি চায়ের দোকানের সামনে। নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল (৩৫) একটি কুকুরকে লাথি দেন। বিষয়টি নিয়ে জুলুস মিয়া তাঁর প্রতিবাদ জানান। এরপর কথাকাটাকাটির একপর্যায় পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারে, ফলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে…

Read More

সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হচ্ছে। প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্দিষ্ট অগ্রাধিকার বা ওয়েটেজ প্রয়োগ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো মানবীয় হস্তক্ষেপ না থাকায় অডিট নির্বাচন আরও নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে—যা দীর্ঘদিন ধরে করদাতা ও সংশ্লিষ্ট মহলের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। এনবিআর আরও জানিয়েছে, এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানের অডিট শেষে…

Read More

আইএলওর সহায়তায় বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির আশ্বাস ঢাকা, ২ এপ্রিল: International Labour Organization (আইএলও)-এর সহযোগিতায় বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির আশ্বাস দিয়েছে সরকার। সাম্প্রতিক এক বৈঠকে সরকার ও আইএলও প্রতিনিধিরা যৌথভাবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে জানানো হয়, দেশের শ্রমবাজারকে আরও গতিশীল করতে এবং বেকারত্ব কমাতে বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী ও নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে। আইএলও কর্মকর্তারা বলেন, বাংলাদেশে টেকসই ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে তারা সরকারকে প্রযুক্তিগত ও নীতিগত সহায়তা দিয়ে যাবে। পাশাপাশি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য…

Read More

বেলা ১১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ইসলামী ছাত্র শিবির। সেমিনার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে বিলম্ব: সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। গোলটেবিল বৈঠক সকালে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সম্প্রতি হামের প্রাদুর্ভাব এবং করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।

Read More

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচারের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। জানা গেছে, জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কচির মিয়া চৌধুরীর ছেলে। তিনি করাব ইউনিয়নে ওএমএস ডিলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিলার হওয়ার পর থেকেই সরকারি চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি স্থানীয়দের সমালোচনার মুখে ছিলেন। অভিযোগ রয়েছে, রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা সরকারি চাল পাচারের উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে নেওয়ার সময় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরও…

Read More

দিনাজপুরের হিলিতে ফেসবুকে ব্যক্তিগত জীবনের নানা সংকট তুলে ধরে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সিমু। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কথা উল্লেখ করেন তিনি। পরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, রাত সাড়ে আটটার দিকে তাকে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের মতে, কিছুদিন ধরে খাদিজা…

Read More

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে এক বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সম্প্রতি অনুষ্ঠিত গণভোট যে অধ্যাদেশের অধীনে হয়েছিল, সেটির কার্যকারিতা এখন শেষ। তাই এটিকে বিল আকারে সংসদে পাস করে আইনে রূপ দেওয়ার আর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা যেসব অধ্যাদেশ এখন আর প্রয়োজনীয় নয়, সেগুলোরও অবসান ঘটবে। মন্ত্রী ব্যাখ্যা করেন, গণভোট আয়োজনের উদ্দেশ্যেই ওই অধ্যাদেশটি জারি করা হয়েছিল এবং সেই কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই অধ্যাদেশের আওতায় আর কোনো গণভোট হওয়ার পরিকল্পনা নেই। ফলে এটিকে নতুন করে অনুমোদন দেওয়ার যৌক্তিকতা নেই। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন…

Read More

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ভবনে আসবাবপত্র কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অতীতে আলোচিত অতিরিক্ত ব্যয় বা বিতর্কিত ক্রয়ের মতো ঘটনা যাতে আবার না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে আসবাবপত্র কেনার ক্ষেত্রে মান নিশ্চিত করা এবং দাম যৌক্তিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্যদের আবাসিক ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আগামী…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ দ্রুত বাণিজ্যের জন্য খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ মার্চ) Al Jazeera-এর এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। ট্রাম্পের হুমকিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপ রয়েছে, যা দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই; বরং সম্ভাব্য চাহিদার তুলনায় সরকারের প্রস্তুতি ও মজুত বেশি রয়েছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, অতিরিক্ত আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনে মজুত করছে, যার ফলে বাজারে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, জ্বালানি খাত দেশের অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে চাপ থাকলেও বাংলাদেশ আগাম প্রস্তুতি নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার সময় ডিজেলের…

Read More